News Flash

  • Home
  • দিনের খবর
  • বিহার দিবসে রাজ্যের জনগণকে শুভেচ্ছাবার্তা শাহ এবং নাড্ডার
Image

বিহার দিবসে রাজ্যের জনগণকে শুভেচ্ছাবার্তা শাহ এবং নাড্ডার

পাটনা, ২২ মার্চ (হি.স.) : বিহার দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা।

স্বরাষ্ট্রমন্ত্রী শাহ বলেন, বিহার দিবসে বিহারের সকল বোন ও ভাইদের শুভেচ্ছা। বিহার জ্ঞান, সাহসিকতা ও ঐতিহাসিক গৌরবময় কাহিনীর কেন্দ্রস্থল। দেশব্যাপী পরিবর্তন, আন্দোলন এবং দেশ গঠনের কাজে সোচ্চার ভূমিকা পালনকারী এই রাজ্যের মানুষ প্রতিটি ক্ষেত্রে তাঁদের মেধা প্রমাণ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার বিহারের সর্বাত্মক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। আমি রাজ্যের জনগণের প্রভূত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করছি।

বিহার দিবসের শুভেচ্ছা জানিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলেছেন, “সংস্কৃতি, সাহসিকতা এবং জ্ঞানের রাজ্য বিহারের প্রতিষ্ঠা দিবসে রাজ্যের সমস্ত মানুষকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বিহার সবসময় যুগান্তকারী আন্দোলনের মাধ্যমে দেশকে সঠিক দিকনির্দেশনা করেছে। দেশের অগ্রগতিতে বিহারের মেধাবী ও পরিশ্রমী ভাই-বোনদের অবদান অমূল্য।”

Releated Posts

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top