News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • বিজেপিতে যোগ দিলেন এপিসিসির অন্যতম মুখপাত্র এবং ডিমা হাসাও জেলা কংগ্রেস সভাপতি সমরজিৎ
Image

বিজেপিতে যোগ দিলেন এপিসিসির অন্যতম মুখপাত্র এবং ডিমা হাসাও জেলা কংগ্রেস সভাপতি সমরজিৎ

বোকাজানের প্রাক্তন বিধায়ক ক্লেংদং ইংতিও হাত ছেড়ে পদ্ম শিবিরে নাম লিখিয়েছেন

গুয়াহাটি২২ মাৰ্চ (হি.স.) : লোকসভা নির্বাচনের মুখে ডিমা হাসাও জেলা কংগ্রেসের জন্য এক বড়সড় ধাক্কা। কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিজেপিতে যোগদান করলেন অসম প্রদেশ কংগ্রেসের মুখপাত্র এবং ডিমা হাসাও জেলা কংগ্রেস সভাপতি সমরজিৎ হাফলংবার।

দিন-কয়েক আগে শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে ডিমা হাসাও জেলা কংগ্রেসের সভাপতি পদ থেকে সমরজিৎ হাফলংবার সরে দাঁড়ালেও এতদিন তিনি কংগ্রেস ছাড়েননি। কিন্তু ১৯ মার্চ ডিমা হাসাও জেলা কংগ্রেসের সভাপতি ও অসম প্রদেশ কংগ্রেসের মুখপাত্র এবং কংগ্রেসের প্রাথমিক সদস্য পদে ইস্তফা দিয়েছেন তিনি।

ওইদিন অসম প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরার কাছে পদত্যাগপত্র পাঠিয়ে আজ শুক্রবার গুয়াহাটিতে বিজেপির প্রদেশ কার্যালয়ে অসম প্রদেশ বিজেপির সভাপতি ভবেশ কলিতা, মন্ত্রী জয়ন্তমল্ল বরুয়া, সাংসদ (রাজ্যসভা) পবিত্র মার্ঘেরিটা, বিধায়ক বিদ্যাসিং ইংলেং, দরসিং রংহাং, কার্বি আংলং স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য তুলিরাম রংহাং, কার্বি আংলং স্বশাসিত পরিষদের সদস্য তথা ডিফু লোকসভা আসনে বিজেপি প্রার্থী অমরসিং টিসু সহ বিজেপির প্রদেশ শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে প্রাক্তন বিধায়ক তথা উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী সদস্য সমরজিৎ হাফলংবার বিজেপিতে যোগদান করেছেন। তাছাড়া বোকাজানের প্রাক্তন বিধায়ক ক্লেংদং ইংতিও শুক্রবার কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন।

এদিকে সমরজিৎ হাফলংবার প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা, কংগ্রেসের কয়েকজন নেতার কাজকর্মের কঠোর সমালোচনা করে বলেন, এই সব কংগ্রেস নেতাদের জন্যই এবারের লোকসভা নির্বাচনে রাজ্যে কংগ্রেস সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যাবে।

Releated Posts

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026

অসমে বন্যা পরিস্থিতির অবনতি, মৃতের সংখ্যা বেড়ে ৮০; ক্ষতিগ্রস্ত ২.১২ লক্ষেরও বেশি মানুষ

গুয়াহাটি, ৩১ জুলাই: অসমে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। রাজ্যের আটটি জেলায় বন্যার প্রভাবে ২ লক্ষ ১২ হাজার ৪৪১…

ByByNews Desk Jul 31, 2026

ভারতে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, ১৮ জন বিদেশি নাগরিককে আটকানোর দাবি হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ৩০ জুলাই (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশ রুখতে চলমান অভিযানে ১৮ জন বিদেশি নাগরিককে ভারতে প্রবেশের আগেই আটকানো হয়েছে…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top