News Flash

  • Home
  • খেলা
  • জয়ে জয়ে এগুচ্ছে সদরের ২ দল ওম-‌এর দুরন্ত লড়াই বিফলে
Image

জয়ে জয়ে এগুচ্ছে সদরের ২ দল ওম-‌এর দুরন্ত লড়াই বিফলে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। সেমিফাইনালের দৌড়ে এগিয়ে গেলো সদর ‘‌এ’‌ এবং ‘‌বি’। রাজ্য অনূর্ধ্ব-‌১৩ ছোটদের ক্রিকেটে। বিশালগড়ের জাঙ্গালিয়া স্কুল মাঠে সদর ‘‌এ’ কার্যত বিধ্বস্ত করে আমবাসা মহকুমাকে। সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে সদর ‘‌এ’‌-‌র বোলারদের সাড়াশি আক্রমণের মুখে মাত্র ৩১ রানে গুটিয়ে যায় আমবাসা মহকুমা। দলের পক্ষে দলনায়ক শুভ দাস ৩২ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৪ রান করে। সদর ‘‌এ’‌-‌র রাজদীপ দেব ৫ রানে ৩ টি উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে ২৪ বল খেলে কোনও উইকেট না হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় সদর ‘‌এ’‌। দলের পক্ষে যশ দেববর্মা ১৮ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ২৬ রানে অপরাজিত থেকে যায়।তেলিয়ামুড়ার ভগৎ সিং মিনি স্টেডিয়ামে সদর ‘‌বি’ ১৮ রানে পরাজিত করে স্বাগতিক তেলিয়ামুড়াকে। সকালে প্রথমে ব্যাট নিয়ে সদর ‘‌বি’ ১২৫ রান করে। দলের পক্ষে আইজ্যক দেববর্মা ৩২ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩২ এবং ময়ুখ চৌধুরি ৪৪ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩১ রান করে। তেলিয়ামুড়ার রাজদীপ পাল ১৫ রানে ৩ টি উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে ওম মোদকের দুরন্ত ব্যাটিং সত্বেও দলের অন্য ব্যাটসম্যানদের ব্যর্থতায় ১০৭ রানে গুটিয়ে যায় তেলিয়ামুড়া। ওম ৮১ বল খেলে ১২ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে‌‌  ৭১ রান করে। সদর ‘‌বি’-‌র ময়ুখ চৌধুরি ২২ রানে ৪ টি উইকেট দখল করে। নিপকো মাঠে দিনের অপর ম্যাচে বিশালগড় মহকুমা ৮ উইকেটে পরাজিত করে মোহনপুর মহকুমাকে।প্রথমে ব্যাট নিয়ে মোহনপুর মহকুমার গড়া ৬১ রানের জবাবে বিশালগড় মহকুমা ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে এনয়। বিজয়ী দলের সুখদেব দাস ৪ উইকেট এবং অনিকেত লস্কর ৩৭ রান করে।‌‌

Releated Posts

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026

অ্যাথলেটিক্সকে বিদায় জানালেন এশিয়ান গেমসে সোনা জয়ী ভারতের প্রথম হেপ্টাথলিট স্বপ্না বর্মণ

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চোট-আঘাতের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের ইতি টেনে অ্যাথলেটিক্স থেকে অবসরের ঘোষণা করলেন এশিয়ান গেমসে হেপ্টাথলনে…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top