News Flash

  • Home
  • দিনের খবর
  • কেজরিওয়ালের গ্রেফতারিতে ক্ষোভে ফুঁসছে এএপি, আটক অতিশী ও সৌরভ-সহ অনেকেই
Image

কেজরিওয়ালের গ্রেফতারিতে ক্ষোভে ফুঁসছে এএপি, আটক অতিশী ও সৌরভ-সহ অনেকেই

নয়াদিল্লি, ২২ মার্চ (হি.স.): দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারিতে ক্ষোভে ফুসছে আম আদমি পার্টি (এএপি)। আবগারি নীতি মামলায় বৃহস্পতিবার রাতে কেজরিওয়ালকে গ্রেফতার করেছে ইডি, তারপর থেকেই কেজরিওয়ালের বাসভবনের বাইরে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়। ইডি-র দফতরের বাইরেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এই পরিস্থিতিতে শুক্রবার দিল্লিতে বিক্ষোভ প্রদর্শন করেন এএপি কর্মী-সমর্থকরা। বিজেপি ও ইডি-র বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন তাঁরা। বিক্ষোভ সামিল হন অতিশী, সৌরভ ভরদ্বাজ প্রমুখ। বিক্ষোভ দেখানোর সময় আইটিও থেকে তাঁদের আটক করা হয় এবং আলিপুর জেলে নিয়ে যাওয়া হয়।

Releated Posts

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top