News Flash

Image

একই সঙ্গে দুই ভাইয়ের যান দুর্ঘটনা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২২ মার্চ: একই রাতে দুই ভাইয়ের দুটি গাড়ি  দুর্ঘটনা কবলে পরে আহত দুই । বড়ো ভাইয়ের গাড়ি দুর্ঘটনায় কেউ আহত না হলেও, ছোট ভাইয়ের গাড়ি দুর্ঘটনার কবলে পরে আহত হয়েছেন ছোট ভাই সহ গাড়িতে থাকা তার বন্ধু। এদিকে গাড়ি দুটিই দুর্ঘটনার কবলে পরে ক্ষতিগ্ৰস্ত হয়। এই দুটি গাড়ির দূর্ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার গভীর রাতে বিলোনিয়া থানাধীন চিত্তামারা এলাকায়।

চিত্তামারা এলাকায় এমনিতেই দুর্ঘটনার জোন হয়ে উঠেছে। একদিকে রাস্তা প্রচন্ড ভগ্নদশা, অপরদিকে অল্প বৃষ্টিতে মাটি কাঁদা হয়ে ভয়ঙ্কর রুপ ধারণ করে । এই এলাকায় দুর্ঘটনার সংখ্যা নেহাত কম নয় ।

ঘটনার বিবরনে জানা গেছে। প্রথমে বড়ো ভাই আকাশ দাসের গাড়ি দুর্ঘটনা। এই খবর পেয়ে আকাশের ছোট ভাই পলাশ দাস তার গাড়ি নিয়ে বন্ধু শুভঙ্কর সাহাকে সাথে করে ঘটনাস্থলে যাওয়ার সময় বিলোনিয়া থানাধীন কচ্ছবার ইটভাট্টার সংলগ্ন এলাকায় দুর্ঘটনার কবলে পরে।  খবর পেয়ে ছুটে যায় বিলোনিয়া দমকল বাহিনীর কর্মীরা। আহতদের ঘটনাস্থল থেকে নিয়ে আসে  বিলোনিয়া হাসপাতালে । আহতরা হলেন পলাশ দাস ও শুভঙ্কর সাহা । উভয়ের বাড়ি সাতমুরা এলাকায় । আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার পর  কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর পলাশ দাসকে দক্ষিণ জেলার শান্তিবাজার  হাসপাতালে স্থানান্তরিত করে দেন। পলাশ দাস মাথায় গুরুতর আঘাত পায়। বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন পলাশ দাশ ।

অপরদিকে আহত শুভঙ্কর সাহাকে বিলোনিয়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। টিআর০১কে৪৩৮৬  এই নম্বরের গাড়ি বিলোনিয়া থেকে চিত্তামারা যাওয়ার সময়, হঠাৎ গাড়ির পেছনের চাক্কা পাম্পচার হয়ে যায়, এরফলে গাড়িটি বিদ্যুৎ এর পোষ্টের সাথে সজোরে ধাক্কা খেয়ে গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে আহত হয় দুই জন। অপরদিকে গাড়ির সামনের অংশ ভেঙে চুরমার হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ । পুলিশ দুর্ঘটনার মামলা নিয়ে তদন্ত শুরু করেছে ।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top