News Flash

  • Home
  • প্রধান খবর
  • নির্বাচন নিরপেক্ষভাবে পরিচালিত হোক, তা গণতন্ত্রের জন্য অপরিহার্য : মল্লিকার্জুন খাড়গে
Image

নির্বাচন নিরপেক্ষভাবে পরিচালিত হোক, তা গণতন্ত্রের জন্য অপরিহার্য : মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২১ মার্চ (হি.স.): নির্বাচন নিরপেক্ষভাবে পরিচালিত হোক, তা গণতন্ত্রের জন্য অপরিহার্য। জোর দিয়ে বললেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বৃহস্পতিবার দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, “লোকসভা নির্বাচন ঘোষিত হয়েছে। নির্বাচন নিরপেক্ষভাবে পরিচালিত হোক এবং সমস্ত রাজনৈতিক দলকে যাতে সমান খেলার মাঠের সুযোগ দেওয়া হয়, তা গণতন্ত্রের জন্য অপরিহার্য। ইডি, আইটি এবং অন্যান্য স্বায়ত্তশাসিত সংস্থাগুলির দ্বারা নিয়ন্ত্রিত হওয়া উচিত নয়। গত কয়েকদিনে, সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের পর, নির্বাচনী বন্ড সম্পর্কে যে তথ্য বেরিয়ে এসেছে তা দেশের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে।”

মল্লিকার্জুন খাড়গে বলেছেন, “নির্বাচনী বন্ডকে বেআইনি ও অসাংবিধানিক বলে অভিহিত করেছে সুপ্রিম কোর্ট। সেই প্রকল্পের অধীনে বর্তমান ক্ষমতাসীন দল হাজার হাজার কোটি টাকা দিয়ে নিজেদের খাতা পূরণ করেছে। অন্যদিকে ষড়যন্ত্রের আওতায় প্রধান বিরোধী দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। যাতে তহবিলের অভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো লেভেল প্লেয়িং ফিল্ড না থাকে। এটি ক্ষমতাসীন দলের একটি বিপজ্জনক খেলা যা সুদূরপ্রসারী প্রভাব ফেলবে। এদেশে গণতন্ত্রকে বাঁচাতে হলে সমান খেলার মাঠ থাকতে হবে।” এদিনের সাংবাদিক সম্মেলনে কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী প্রমুখ উপস্থিত ছিলেন।

Releated Posts

প্রতিরক্ষায় ‘আত্মনির্ভরতা’ ভারতের সামরিক সক্ষমতার গুণক হিসেবে কাজ করবে: রাজনাথ সিং

কলকাতা, ২৩ আগস্ট (আইএএনএস): প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতা ভারতের সামরিক সক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে তুলবে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।…

ByByNews Desk Aug 23, 2026

সংসদে মহিলা সংরক্ষণ ও পূর্ণাঙ্গ ‘বন্দে মাতরম’-কে সমর্থন করুন রাহুল গান্ধী: স্মৃতি ইরানি

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী মহিলাদের দেশের ‘সবচেয়ে বড় সম্পদ’ বলে মন্তব্য করার একদিন…

ByByNews Desk Aug 23, 2026

মোদির আমলে জম্মু-কাশ্মীরে ফিরেছে স্বাভাবিকতা, শান্তি ও উন্নয়ন: জিতেন্দ্র সিং

শ্রীনগর, ২৩ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দায়িত্ব নেওয়ার পর থেকে জম্মু-কাশ্মীরে স্বাভাবিক পরিস্থিতি, শান্তি ও উন্নয়ন ফিরে…

ByByNews Desk Aug 23, 2026

ইন্দো-প্যাসিফিকে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার: অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ায় দুই মহড়া শেষ করল ভারতীয় বায়ুসেনা

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): অস্ট্রেলিয়ায় ‘এক্সারসাইজ পিচ ব্ল্যাক ২০২৬’ এবং মালয়েশিয়ায় ‘এক্সারসাইজ উদারা শক্তি ২০২৬’-এ সফলভাবে অংশগ্রহণ শেষ…

ByByNews Desk Aug 23, 2026
Scroll to Top