News Flash

  • Home
  • দেশ
  • সিএএ মামলায় স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট
Image

সিএএ মামলায় স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৯ মার্চ (হি. স.): সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে হওয়া মামলায় কোনও স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। তবে, এই মামলায় কেন্দ্রকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট। আগামী তিন সপ্তাহের মধ্যে এই ইস্যুতে কেন্দ্রকে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এই মামলার শুনানি হয়।

মামলাকারীদের অভিযোগ, সংশোধিত নাগরিকত্ব আইন অসাংবিধানিক। তাই সিএএ কার্যকর করার উপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে যে আবেদন জমা পড়েছিল, মঙ্গলবার সেই সংক্রান্ত একগুচ্ছ মামলার শুনানি ছিল দেশের শীর্ষ আদালতে৷ সিএএ আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে এবং তার উপর স্থগিতাদেশ চেয়ে একাধিক মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে ৷ কেন্দ্রীয় সরকারের তরফে আইন লাগু হওয়ার বিজ্ঞপ্তি জারির পরই তার ওপর স্থগিতাদেশ চেয়ে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ-সহ অন্যান্য একাধিক সংগঠনের তরফে শীর্ষ আদালতে আবেদন করা হয়। এছাড়াও আবেদনকারীদের মধ্যে ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্র, তেমনই আছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। সব আবেদনের শুনানি মঙ্গলবার একই সঙ্গে করার সিদ্ধান্ত নিয়েছিল শীর্ষ আদালত।

Releated Posts

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026

যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top