News Flash

  • Home
  • দেশ
  • পদত্যাগ তেলেঙ্গানার রাজ্যপালের, প্রার্থী হতে পারেন বিজেপির
Image

পদত্যাগ তেলেঙ্গানার রাজ্যপালের, প্রার্থী হতে পারেন বিজেপির

মুম্বই, ১৮ মার্চ (হি. স.): পদত্যাগ করলেন তেলেঙ্গানার রাজ্যপাল সুন্দররাজন। তিনি পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নরও ছিলেন। রবিবার সেই পদ থেকেও পদত্যাগ করেছেন তিনি। তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন বলে জানা গেছে। সূত্রের খবর, আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী করা হবে তাঁকে। পেশায় চিকিৎসক তামিলিসাই একটা সময় তামিলনাড়ু বিজেপির সভাপতির দায়িত্বও সামলেছেন।

গত মাসে তেলেঙ্গানার রাজ্যপাল হিসাবে তিন বছর পূর্ণ করার পর তিনি সাংবাদিকদের বলেছিলেন বিজেপি টিকিট দিলে তিনি পুদুচেরি আসন থেকে লড়াই করতে চান। তবে পুদুচেরি থেকে তামিলিসাইকে প্রার্থী করা নিয়ে বিজেপিতে আপত্তি আছে। স্থানীয় নেতৃত্বের বক্তব্য, উনি বহিরাগত। ভোটে এই ইস্যুতে দল বিপাকে পড়তে পারে। অন্যদিকে, তামিলিসাইয়ের বক্তব্য, ‘আমি নিজেকে পুদুচেরির মানুষ মনে করি। আবার এও শোনা যাচ্ছে, তাঁকে দক্ষিণ চেন্নাই লোকসভা আসন থেকেও প্রার্থী করা হতে পারে।

Releated Posts

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026

যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top