News Flash

  • Home
  • দেশ
  • বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ব্যক্তির
Image

বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ব্যক্তির

ঝাড়গ্রাম, ১৮ মার্চ ( হি. স.): বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক ব্যক্তির। এই ঘটনায় আহত হয়েছেন ৩৮ জন বাস যাত্রী। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার সকাল ১০ টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম থানার ৬ নম্বর জাতীয় সড়কের বালিভাষা এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম পরেশ মহাপাত্র (৬২) বাড়ি কুলটিকরী এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন কাঁথি ঝাড়গ্রাম ভায়া কুলটিকরী রুটের একটি বাস কুলটিকরী হয়ে ঝাড়গ্রামে আসছিল। আসার সময় তুঙ্গাধুয়া বাস স্ট্যান্ডে বেশ কয়েকজন কলেজ পড়ুয়া ঝাড়গ্রাম রাজ কলেজে পরীক্ষা দেওয়ার জন্য আসছিলেন। আসার সময় বালিভাষা টোলপ্লাজা এলাকায় বাসটি জাতীয় সড়কের অন্য লেনে চলে যায়। সেই সময় ওই লেন দিয়ে লোধাশুলির দিক থেকে খড়্গপুরের দিকে একটি তেল ট্যাঙ্কার আসছিল। সেই তেল ট্যাঙ্কারটির মুখোমুখি হলে এই পথ দুর্ঘটনাটি ঘটে। এই ৮ জন মহিলা ও একজন শিশু সহ মোট ৩৮ জন আহত হয়। আহতদের মধ্যে ১৬ জন ঝাড়গ্রাম জেলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এদিকে এই ঘটনার খবর পেয়ে দ্রুত হাসপাতালে পৌছায় রাজ্যের বন দফতর, স্বনিযুক্তি ও স্বনির্ভর গোষ্ঠী দফতরের স্বাধীন দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী বীরবাহা হাঁসদা ও ঝাড়গ্রামের জেলা শাসক সুনীল আগরওয়াল, ঝাড়গ্রাম পুরসভার চেয়ারম্যান কবিতা ঘোষ। মন্ত্রী হাসপাতালে গিয়ে আশঙ্কাজনক এক ব্যক্তিকে গ্রীন করিডোর করে কলকাতায় পাঠিয়ে দেন। কলকাতায় নিয়ে যাওয়ার সময় মাঝ পথে মৃত্যু হয় তার। এবং ওই থাকা মাণিকাপাড়া কলেজের পাঁচজন কলেজ পড়ুয়া ঝাড়্গ্রাম রাজ কলেজের পরীক্ষা দিতে আসছিল। সেই পরীক্ষার্থীদের মন্ত্রী তার নিজের গাড়ীতে করে ঝাড়গ্রাম রাজ কলেজে পাঠিয়ে দেন। এদিকে এদিন ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ডিউটি শেষ করে বাড়ি ফিরছিলেন চিকিৎসক প্রনৎ টুডু তিনি ঘটনার কথা শোনার পরেই দ্রুত হাতপাতালে ফিরে গিয়ে আহতদের চিকিৎসা শুরু করেন।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top