News Flash

  • Home
  • ত্রিপুরা
  • লোকসভা নির্বাচনেও বামগ্রেস জোট অটুট পূর্ব ত্রিপুরা আসনে বামফ্রন্টের প্রার্থী রাজেন্দ্র রিয়াং, ৭ রামনগরে প্রার্থী রতন দাস
Image

লোকসভা নির্বাচনেও বামগ্রেস জোট অটুট পূর্ব ত্রিপুরা আসনে বামফ্রন্টের প্রার্থী রাজেন্দ্র রিয়াং, ৭ রামনগরে প্রার্থী রতন দাস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মার্চ : লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বামফ্রন্ট মনোনীত প্রার্থী হচ্ছেন রাজেন্দ্র রিয়াং। পাশাপাশি ৭ রামনগর বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাওয়া উপনির্বাচনে বামফ্রন্ট মনোনীত প্রার্থী হচ্ছেন রতন দাস। আজ সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী।

রাজ্যে বাম কংগ্রেস জোট অব্যাহত থাকছে। আজ পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে মনোনীত প্রার্থীর নাম  ঘোষণার পর এমনটাই স্পষ্ট হল। এদিন বাম নেতৃত্বরা স্পষ্টভাবেই জানিয়েছেন যে বাম ও কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বদের সম্মতিক্রমে রাজ্যে আসন্ন লোকসভা নির্বাচনে বাম-কংগ্রেস একসঙ্গে লড়াই করবে। ফলে বলা যায়,  ইন্ডিয়া জোটের ধারা রাজ্যেও অব্যাহত থাকছে। এদিকে কংগ্রেস আগেই পশ্চিম ত্রিপুরা আসনে প্রার্থী হিসেবে আশিষ কুমার সাহার নাম ঘোষণা করেছেন। ২০২৩ এর বিধানসভা নির্বাচনের পর ২০২৪ সালেও লোকসভা নির্বাচনে বামগ্রেসের সখ্যতা লক্ষ্য করা যাচ্ছে। তবে এবারে এই জোট নির্বাচনে কতটুকু সাফল্য অর্জন করতে পারে সেটাই দেখার।

এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত নেতৃত্বরা বিজেপি সরকারের বিরুদ্ধে সাধারন মানুষকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে বামগ্রেসের পক্ষে ভোট দিতে আহ্বান জানান। তারা বলেন, রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর উন্নয়নের নামে সাধারণ মানুষকে শুধুমাত্র অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে।

এদিকে বামফ্রন্ট মনোনীত প্রার্থী রাজেন্দ্র রিয়াং যথেষ্ট আশাবাদী যে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে সাধারণ মানুষ তাঁকেই ভোট দেবেন। তিনি নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, বর্তমান সময়ে সংবিধান ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করাই সব থেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই এই লক্ষ্যেই লোকসভা নির্বাচনে তিনি  প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন।

Releated Posts

পুরনো ও জরাজীর্ণ ওয়ার্ড অফিসগুলিকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহন করা হয়েছে:  মেয়র

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ৩৪ নম্বর ওয়ার্ড অফিস নির্মাণের লক্ষ্যে সোমবার ভূমিপূজা অনুষ্ঠিত হয়। বটতলা মহাশ্মশানের…

ByByReshmi Debnath Sep 14, 2026

শিক্ষক সংকটে স্তব্ধ চেবরী-তুলাশিখর সড়ক, মাত্র ৩ শিক্ষকেই চলছে স্কুল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: শিক্ষক সংকটের স্থায়ী সমাধানের দাবিতে চেবরী-তুলাশিখর মূল সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হল পশ্চিম রাজনগর…

ByByReshmi Debnath Sep 14, 2026

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুঃসাহসিক চুরি, উধাও দুই সিলিন্ডার-ইনভার্টার-সোলারের তার

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ১৪ সেপ্টেম্বর: কমলপুর মহকুমার কচুছড়া থানার কবিরাজ টিলা এলাকার সালেমা কলোনি নং-২ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুঃসাহসিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

কমলাসাগর ভাদ্রমেলায় গৃহবধূ খুন, তদন্তে মধুপুর পুলিশ ও ফরেনসিক দল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: কমলাসাগর ভাদ্রমেলা প্রাঙ্গণে সুজিতা দাস খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে নয়ন নমকে। ঘটনার তদন্তে রবিবার…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top