News Flash

  • Home
  • দিনের খবর
  • জাতীয় সড়কের পাশে প্লাস্টিকে মোড়া তরুণীর দেহ উদ্ধারে রহস্য
Image

জাতীয় সড়কের পাশে প্লাস্টিকে মোড়া তরুণীর দেহ উদ্ধারে রহস্য

দুর্গাপুর, ১৫ মার্চ (হি.স.) : সাতসকালে জাতীয় সড়কের পাশে প্লাস্টিকে মোড়া অবস্থায় উদ্ধার হয়েছে তরুণীর দেহ। ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য দেখা দিয়েছে দুর্গাপুরের বুদবুদে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। কিন্তু কে ওই তরুণী? ঘটনার নেপথ্যে কে বা কারা, জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনার সূত্রপাত শুক্রবার সকালে। বুদবুদ থানার কোটা মোড় এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে একটি প্লাস্টিকে মোড়া অবস্থায় কিছু একটা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশে। বুদবুদ থানার পুলিশ প্লাস্টিক সরাতেই ভয়ংকর দৃশ্য। বেরিয়ে আসে এক তরুণীর দেহ। স্বাভাবিকভাবেই প্রবল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, তরুণীর গলায় রয়েছে দাগ। ফলে মনে করা হচ্ছে, শ্বাসরোধ করে খুনের পর দেহ ফেলে যাওয়া হয়েছে জাতীয় সড়কের পাশে।

এবিষয়ে এসিপি কাঁকসা সুমন কুমার জয়সওয়াল বলেন, “মৃত যুবতীর বয়স আনুমানিক ২৮ থেকে ৩০। গলায় শ্বাসরোধের চিহ্নও রয়েছে। বাইরে থেকে খুন করে জাতীয় সড়কের ধারে ফেলা হতে পারে। অথবা এই মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ থাকতে পারে। মৃতের পরিচয়ের সন্ধান পেতে খবর দেওয়া হয়েছে বিভিন্ন থানায়। তদন্ত শুরু হয়েছে।”

Releated Posts

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026

মুম্বই যাত্রা বাতিলের ইঙ্গিত জরাঁগের, শারীরিক অবস্থার অবনতিতে উদ্বেগ

পাটোদা/বিড, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মারাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা মনোজ জরাঁগে পাটিল বুধবার ভোরে পাটোদায় এক সভায় জানান, শারীরিক…

ByByNews Desk Sep 16, 2026

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top