News Flash

Image

অগ্নিকাণ্ডে পুড়ে মৃত্যু নাবালিকার

মুর্শিদাবাদ, ১৫ মার্চ (হি.স.) : সাত বছরের শিশুকন্যাকে বাড়িতে রেখে মসজিদে গিয়েছিলেন পরিবারের সদস্যরা। আচমকা অগ্নিকাণ্ডে পুড়ে মৃত্যু নাবালিকার। শুক্রবার সাতসকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানিতলার মৌসুমারি এলাকায়। কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা।

জানা গিয়েছে, মুর্শিদাবাদের রানিতলার মৌসুমারি এলাকার বাসিন্দা তামান্না খাতুন। পরিবারের সদস্যদের সঙ্গে থাকত ৭ বছরের ওই নাবালিকা। সূত্রের খবর, শুক্রবার ভোররাতে ঘুমোচ্ছিল তামান্না। সেই সময় পরিবারের সদস্যরা মসজিদে যান নমাজ পড়তে। তখনই আচমকা কোনওভাবে আগুন লেগে যায় বাড়িতে। দাউদাউ করে জ্বলে ওঠে গোটা বাড়ি। এদিকে ঘরে ঘুমোচ্ছিল তামান্না। প্রতিবেশীরা টের পাওয়ামাত্রই ছুটে যান। আগুন নেভানোর চেষ্টা করেন। তবে শিশুটিকে উদ্ধার করতে ঘরে ঢুকতে পারছিলেন না কেউ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের ইঞ্জিন। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন আয়ত্তে আসে। তখনই উদ্ধার করা হয় নাবালিকাকে। ঝলসানো অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। প্রতিবেশী সূত্রের খবর, পুড়ে ছাই হয়ে গিয়েছে গোটা বাড়ি। প্রচুর ক্ষতির আশঙ্কা। সরকারি সাহায্যের আর্জিও জানিয়েছেন সকলে।

Releated Posts

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026

মুম্বই যাত্রা বাতিলের ইঙ্গিত জরাঁগের, শারীরিক অবস্থার অবনতিতে উদ্বেগ

পাটোদা/বিড, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মারাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা মনোজ জরাঁগে পাটিল বুধবার ভোরে পাটোদায় এক সভায় জানান, শারীরিক…

ByByNews Desk Sep 16, 2026

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top