News Flash

Image

নাগরিকত্বের আবেদন করতে চালু সরকারি পোর্টাল

নয়াদিল্লি, ১২ মার্চ (হি. স.): দেশজুড়ে কার্যকর হয়ে গেছে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)। পরিকল্পনামাফিক আলাদা একটি অনলাইন পোর্টালও চালু করেছে কেন্দ্র। (https:/indiancitizenshiponline.nic.in) এই পোর্টালের মাধ্যমেই এবার নাগরিকত্বের আবেদন করতে পারবেন পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে আসা শরনার্থীরা।

২০১৯ সালে সিএএ আইন পাশ হয়েছিল। ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে ভারতে আশ্রয় নেওয়া সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়া হবে এই আইনের মাধ্যমে। ৬টি সংখ্যালঘু অর্থাৎ হিন্দু, খ্রিস্টান, শিখ, জৈন, বৌদ্ধ ও পার্শি ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। উপযুক্ত নথির মাধ্যমে নির্দিষ্ট পোর্টালে গিয়ে সেই আবেদন জমা করতে হবে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এক্স প্ল্যাটফর্মে জানিয়েছে, অনলাইনে আবেদনের জন্য ওয়েব পোর্টাল তৈরি করা হয়েছে। যোগ্য আবেদনকারীরা ওই পোর্টালে নিজের নাম নথিভুক্ত করাতে পারবেন। এই আবেদন সম্পূর্ণ অনলাইনেই হবে।

উল্লেখ্য, কিছুদিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, লোকসভা নির্বাচনের আগেই অমুসলিম শরণার্থীদের ভারতে নাগরিকত্ব দেওয়া হবে। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই তা লাগু করল কেন্দ্র।

Releated Posts

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে সিলমোহর নিউজিল্যান্ড সংসদের, অধিকাংশ রফতানিতে কমবে শুল্ক

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সঙ্গে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) কার্যকর করার জন্য প্রয়োজনীয় আইন বুধবার অনুমোদন…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top