News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যের মহিলাদের স্বশক্তিকরণের লক্ষ্যে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে: শিল্প ও বাণিজ্যমন্ত্রী
Image

রাজ্যের মহিলাদের স্বশক্তিকরণের লক্ষ্যে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে: শিল্প ও বাণিজ্যমন্ত্রী

আগরতলা, ১২ মার্চ : রাজ্যের মহিলাদের স্বশক্তিকরণের লক্ষ্যে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। স্বসহায়ক দলগুলির সাথে যুক্ত করে গ্রামীণ এলাকার মহিলাদের স্বনির্ভর করে তোলা হচ্ছে। আজ আগরতলা টাউনহলে পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনাসভায় প্রধান অতিথি শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্ত্বনা চাকমা একথা বলেন।

সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের উদ্যোগে এই আলোচনাসভার আয়োজন করা হয়। আলোচনাসভার উদ্বোধন করেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষামন্ত্রী টিংকু রায়। আলোচনাসভায় শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্ত্বনা চাকমা বলেন, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠনে মহিলাদের এগিয়ে আসতে হবে। সেই লক্ষ্যেই মহিলাদের আত্মনির্ভর করে তোলা হচ্ছে।

আলোচনাসভার উদ্বোধন করে সমাজকল্যাণ ও সমাজশিক্ষামন্ত্রী টিংকু রায় বলেন, মহিলাদের অংশগ্রহণ ছাড়া বিকশিত ভারত নির্মাণ সম্ভব নয়। মহিলাদের কল্যাণে কেন্দ্র ও রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প রূপায়ণ করছে। তিনি বলেন, সংকল্প নিয়ে কাজ করলে সফলতা আসবেই। রাজ্যে মহিলারা বিভিন্ন সরকারি সহায়তায় আত্মনির্ভর হয়ে উঠছেন। ইতিমধ্যেই স্বসহায়ক দলের সাথে যুক্ত রাজ্যের ৮৩ হাজার মহিলা লাখপতি দিদি হয়েছেন।

আলোচনাসভায় বিধানসভার সরকারি মুখ্যসচেতক বিধায়ক কল্যাণী সাহা রায় বলেন, নারী ক্ষমতায়নকে ভিত্তি করে সমাজ নিরন্তর বদলাচ্ছে। সমাজের দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে। মহিলাদের বাদ দিয়ে সমাজ, রাজ্য ও দেশ কোনোভাবেই সমৃদ্ধ হতে পারে না। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বেটি বাঁচাও, বেটি পড়াও, সুকন্যা সমৃদ্ধি, লাখপতি দিদি প্রভৃতি যোজনার লক্ষ্য হলো মহিলাদের স্বাবলম্বী করে গড়ে তোলা।

আলোচনাসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিধায়ক মিনারাণী সরকার, পদ্মশ্রী স্মৃতিরেখা চাকমা, পশ্চিম ত্রিপুরার অতিরিক্ত জেলাশাসক প্রশান্ত বাদল নেগি প্রমুখ। আলোচনাসভায় স্বাগত বক্তব্য রাখেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরে যুগ্ম অধিকর্তা বিজন চক্রবর্তী। আলোচনাসভার শুরুতে মহিলা স্বশক্তিকরণের উপর একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়। আলোচনাসভার শেষে বিভিন্নভাবে সফল মহিলাদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top