News Flash

  • Home
  • খেলা
  • নাগাল্যান্ডে হচ্ছে নর্থ-ইস্ট গেমস ত্রিপুরার এন্ট্রি বৈধ, মন্ত্রীরাও আমন্ত্রিত
Image

নাগাল্যান্ডে হচ্ছে নর্থ-ইস্ট গেমস ত্রিপুরার এন্ট্রি বৈধ, মন্ত্রীরাও আমন্ত্রিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ মার্চ।। অলিম্পিক শব্দটা থাকবে না। নাগাল্যান্ডে আসন্ন উত্তর-পূর্বের যে বৃহত্তম ক্রীড়াযজ্ঞ অনুষ্ঠিত হতে যাচ্ছে তার নাম হবে নর্থ ইস্ট গেমস। অনিবার্য কারণে নর্থ ইস্ট অলিম্পিক গেমস থেকে অলিম্পিক শব্দ টা বাদ দিতে হচ্ছে। এবার আসা যাক নাম জমার প্রসঙ্গে। ত্রিপুরায় দুই পক্ষ। এক পক্ষের কথা ত্রিপুরা দল অংশ নেবে না, মূল প্রতিযোগিতার নামাকরন পরিবর্তনের প্রেক্ষাপটে।‌ এদিকে সরকারের তরফ থেকে ক্রীড়া নীতি অনুযায়ী রাজ্যের বাইরে যে-কোনোও দল পাঠানোর প্রসঙ্গে ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর এবং ক্রীড়া পর্ষদই শেষ কথা বলবে। স্বাভাবিক কারণে যে নামের তালিকা পাঠানো হয়েছে সেটা বৈধ। দুটো বিষয়ের ক্লারিফিকেশন এবং নিশ্চয়তার কথা জানাতে আগরতলায় ছুটে এসেছেন আয়োজকদের তরফে নর্থইস্ট স্পোর্টস গেমসের সেক্রেটারি জন এফ রিসিং এবং অন্যতম কর্মকর্তা বামাঙ্গ তাগো। আজ সন্ধ্যায় আগরতলা প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। পাশাপাশি রাজ্য দলের সঙ্গে দুজন ক্রীড়া সাংবাদিককে অবজার্ভার কাম কাভারেজের জন্য পাঠানোর কথা উল্লেখ রয়েছে। সে অনুযায়ী তাঁরা দলের সঙ্গে দুজন ক্রীড়া সাংবাদিককেও চাইছেন। এদিকে এই নর্থইস্ট গেমসকে ওপেনিং এবং ক্লোজিং অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা এবং যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রী টিংকু রায় কেও আমন্ত্রণ জানিয়েছেন।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top