News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ২০২৪-২৫ অর্থ বছরে ৪১৬.৭৪ কোটি টাকার বাজেট পেশ করেছে নিগম, ঘাটতি ৭৬.৭৫ লক্ষ টাকা
Image

২০২৪-২৫ অর্থ বছরে ৪১৬.৭৪ কোটি টাকার বাজেট পেশ করেছে নিগম, ঘাটতি ৭৬.৭৫ লক্ষ টাকা

আগরতলা, ৭ মার্চ : ২০২৪-২৫ অর্থ বছরে আগরতলা পুর নিগম ৪১৬.৭৪ কোটি টাকার বাজেট পেশ করেছে। বাজেটে ঘাটতি ৭৬ লক্ষ ৭৫ হাজার টাকা। আয় অনুমান করা হয়েছে ৪১৫.৯৭ টাকা।

আজ আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে মেয়র দীপক মজুমদার চলতি অর্থ বছরের পূর্নাঙ্গ বাজেট পেশ করেছেন। এদিন মেয়র বলেন, শহরবাসীর সার্বিক সুবিধার বিষয়টি মাথায় রেখে ৪১৬.৭৪ কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে। তাতে ঘাটতি দেখা দিয়েছে ৭৬ লক্ষ ৭৫ হাজার টাকা। এই ঘাটতি মেটাতে প্রত্যক্ষ কর না বাড়িয়ে সম্পদ কর এবং ট্রেড লাইসেন্স বাবদ রাজস্ব আদায়ের উপর জোর দেওয়ার প্রস্তাব রয়েছে বলে জানিয়েছেন তিনি।

এদিন তিনি আরো বলেন, ২০২৩-২৪ অর্থ বছরের জন্য সর্বমোট রাজস্ব ও মূলধনী আয় ধরা হয়েছিল ৩৯৬৪৬ কোটি (তিনশ ছিয়ানব্বই কোটি ছেচল্লিশ লক্ষ) টাকা এবং উক্ত বছরের অনুমোদিত ব্যয় ধরা হয়েছিল ৩৯৭.০১ কোটি (তিনশ সাতানব্বই কোটি দশ হাজার) টাকা। ঘাটতি ছিল ৫৫.২২ লক্ষ (পঞ্চান্ন লক্ষ বাইশ হাজার) টাকা।

গত বৎসরের তুলনায় আগামী অর্থ বছরে প্রস্তাবিত আয় ১৯.৫১ কোটি টাকা এবং ব্যয় ১৯.৭৩ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন তিনি।

Releated Posts

রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ, ক্ষোভে ফেটে পড়লেন বাসিন্দারা

আগরতলা, ২৫ জুন: দীর্ঘ সাত বছর ধরে বেহাল রাস্তার দুর্ভোগে অতিষ্ঠ হয়ে অবশেষে আন্দোলনের পথ বেছে নিলেন জোলাইবাড়ি…

ByByTaniya Chakraborty Jun 25, 2026

সাধারণ মানুষের সমস্যা সমাধান করা এবং তাঁদের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম প্রধান দায়িত্ব: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন: সমস্যা পীড়িত মানুষের পাশে দাঁড়ানো এবং তাঁদের সমস্যার দ্রুত সমাধান করার লক্ষ্য নিয়ে…

ByByReshmi Debnath Jun 25, 2026

রাজ্যের জন্য দীর্ঘমেয়াদি ও টেকসই জলসম্পদ ব্যবস্থাপনার উপর গুরুত্ব মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২৪ জুন: গোমতী নদীর জল ব্যবহার করে আগরতলায় প্রস্তাবিত জল সরবরাহ ব্যবস্থা সংক্রান্ত পর্যালোচনা বৈঠক করলেন মুখ্যমন্ত্রী…

ByByReshmi Debnath Jun 24, 2026

সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসে নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার দাবি সুদীপ রায় বর্মনের

আগরতলা, ২৪ জুন: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবি হাসপাতালে কর্মরত চিকিৎসকদের প্রাইভেট চেম্বারে রোগী দেখার উপর…

ByByReshmi Debnath Jun 24, 2026
Scroll to Top