News Flash

  • Home
  • খেলা
  •  রঞ্জি দ্বিতীয় সেমিফাইনাল জমজমাট এম.পি – বিদর্ভ ফিফটি-ফিফটি চান্স
Image

 রঞ্জি দ্বিতীয় সেমিফাইনাল জমজমাট এম.পি – বিদর্ভ ফিফটি-ফিফটি চান্স

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ মার্চ।। রঞ্জি সেমিফাইনাল ম্যাচে জয়ের জন্য মধ্যপ্রদেশের সামনে আরও ৯৩ রানের প্রয়োজন। হাতে উইকেট রয়েছে চারটি। খেলার বাকি পুরো একদিন। যথেষ্ট প্রত্যাশা মধ্যপ্রদেশের সামনে। তবে বিদর্ভ যেভাবে কাম-ব্যাক করেছে, বোলাররা আরও একটু জ্বলে উঠলে হয়তো ফাইনালের স্বপ্ন সফল হতে পারে বিদর্ভ শিবিরের। ৯৩ রান সংগ্রহ করার আগে বিদর্ভের বোলাররা যদি মধ্যপ্রদেশের চার উইকেটের পতন ঘটাতে পারে তবে কেল্লাফতে। অন্যদিকে মধ্যপ্রদেশ উইকেট কামড়ে টিকে থেকে বাকি ৪ উইকেটের বিনিময়ে ৯৩ রান সংগ্রহ করতে পারলেই ঐতিহাসিক রঞ্জি ট্রফির ফাইনালে মুম্বাইয়ের মুখোমুখি হতে পারবে। এদিকে মুম্বাই ইনিংস সহ ৭০ রানের ব্যবধানে তামিলনাড়ু কে হারিয়ে রঞ্জি ট্রফির ফাইনালে পৌঁছে গেছে। উল্লেখ্য, নাগপুরের সিভিল লাইন্সে ভিসিএ স্টেডিয়ামে রঞ্জি ট্রফির প্রথম সেমিফাইনাল ম্যাচে বিদর্ভ প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ৫৬.৪ ওভারে ১৭০ রানে ইনিংস শেষ করলে জবাবে মধ্যপ্রদেশ দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে কুড়ি ওভারে এক উইকেটে ৪৭ রান সংগ্রহ করে‌। দ্বিতীয় দিনে মধ্যপ্রদেশ ২৫২ রানে ইনিংস শেষ করলে দিনের শেষে বিদর্ভ চার ওভারে এক উইকেট হারিয়ে ১৩ রান পায়। তৃতীয় দিনে বিদর্ভ ৮৬ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ৩৪৩ রানে পৌঁছায়। আজ, মঙ্গলবার ম্যাচের চতুর্থ দিনে বিদর্ভ ৪০২ রানে দ্বিতীয় ইনিংস শেষ করলে মধ্যপ্রদেশের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৩২১ রানের। দিনের শেষে ৭১ ওভার খেলে মধ্যপ্রদেশ ছয় উইকেট হারিয়ে ২২৮ রান সংগ্রহ করে। আগামীকাল ম্যাচের অন্তিম দিনে কোন্ দল ফাইনালের ছাড়পত্র পায় সেটাই এখন দেখার বিষয়।

Releated Posts

হকি দলের গেরুয়া জার্সি বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধী, ‘ওরা যা-ই করুক, দেশের যুবসমাজ জবাব দিয়ে দিয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ভারতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির বদলে ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য গেরুয়া জার্সি…

ByByNews Desk Jul 30, 2026

হকি বিশ্বকাপের জার্সি বিতর্কে মুখ খুলল হকি ইন্ডিয়া, ‘জাতীয় পতাকার গেরুয়া রঙের বিশেষ তাৎপর্য রয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য ভারতীয় দলের নতুন গেরুয়া রঙের জার্সি নিয়ে বিতর্কের মধ্যে…

ByByNews Desk Jul 30, 2026

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, বললেন— ‘ব্রাজিলের জন্য রক্ত, জীবন সবই দিয়েছি’

সান্তোস, ২৯ জুলাই (আইএএনএস): ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ১৬ বছরেরও বেশি…

ByByNews Desk Jul 29, 2026

সিডব্লিউজি ২০২৬-এ গুলবীর ও হরজিন্দরকে অভিনন্দন রাষ্ট্রপতি মুর্মুর, বললেন ‘ভারতের গর্ব’

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬-এ রুপোর পদক জয়ী দীর্ঘ দূরত্বের দৌড়বিদ গুলবীর সিং এবং ভারোত্তোলক…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top