News Flash

Image

যান দুর্ঘটনায় নিহত এক, আহত এক

আগরতলা, ৫ মার্চ :নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি রাস্তা থেকে ১৫০ ফুট গভীর খাদে পড়ে গিয়েছে। ওই দুর্ঘটনায় নিহত এক যুবক। গুরুতর আহত হয়েছেন আরেকজন। মঙ্গলবার সকালে মুঙ্গিয়াকামী থানাধীন কাঁকড়াছড়া এডিসি ভিলেজ এলাকার স্থানীয় মানুষ দমকলবাহিনীকে খবর পাঠিয়েছেন। দমকলকর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন। অপরজনের অবস্থা আশঙ্কাজনক দেখে জিবি হাসপাতালে স্থানান্তর করেন।

জানা গিয়েছে, মুঙ্গিয়াকামী থানাধীন কাঁকড়াছড়া এডিসি ভিলেজ এলাকায় একটি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়েছে। তাতে গাড়িতে থাকা চালক গনেশ দেববর্মা এবং পার্থ দেববর্মা গুরুতর আহত হয়েছেন। সেখানকার স্থানীয় লোকজন বিকট শব্দ পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন এবং ঘটনাটি প্রতক্ষ করে দমকলবাহিনীকে খবর পাঠিয়েছেন। খবর পেয়ে দমকলবাহিনী দ্রুত ছুটে গিয়ে আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক গনেশ দেববর্মাকে মৃত বলে ঘোষণা করেন।

Releated Posts

কৃষকরাই অন্নদাতা, তাঁদের উন্নয়নেই দেশের অগ্রগতি: কৃষিমন্ত্রী

আগরতলা, ৩০ জুলাই: কৃষকরা যদি কৃষিপণ্য উৎপাদন বন্ধ করে দেন, তাহলে দেশের উন্নয়ন সম্ভব নয়। কৃষি ব্যবস্থা ভেঙে…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

অসম রাইফেলসের উদ্যোগে ত্রিপুরার শিক্ষার্থীদের চারদিনের শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি

আগরতলা, ৩০ জুলাই : জাতীয় সংহতি, সাংস্কৃতিক সম্প্রীতি এবং যুবসমাজের সর্বাঙ্গীণ বিকাশের লক্ষ্যে অসম রাইফেলসের উদ্যোগে ত্রিপুরার উদয়পুরস্থিত…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

মানবপাচার রোধে সক্ষমতা বৃদ্ধির কর্মশালার আয়োজন বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের

আগরতলা, ৩০ জুলাই: সীমান্ত এলাকায় মানবপাচার প্রতিরোধে নিরাপত্তা বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় আরও জোরদার…

ByByReshmi Debnath Jul 30, 2026

কলমচৌড়ায় পুলিশের অভিযানে ১০২ কেজি শুকনো গাঁজা উদ্ধার, নতুন ওসির নেতৃত্বে বড় সাফল্য

আগরতলা, ৩০ জুলাই: গতকাল রাতে কলমচৌড়া থানার নবনিযুক্ত ওসি হিমাদ্রি সরকারের নেতৃত্বে উত্তর কলমচৌড়া এলাকায় একটি বিশেষ অভিযানে…

ByByTaniya Chakraborty Jul 30, 2026
Scroll to Top