News Flash

  • Home
  • খেলা
  •  খেলাধুলার মাধ্যমে ত্রিপুরার সাথে হবিগঞ্জের সম্প্রীতি বৃদ্ধির উদ্যোগ
Image

 খেলাধুলার মাধ্যমে ত্রিপুরার সাথে হবিগঞ্জের সম্প্রীতি বৃদ্ধির উদ্যোগ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ মার্চ।। হবিগঞ্জ জেলার দুটি উপজেলার ৫৫ কিলোমিটার সীমান্ত রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যের সাথে। ত্রিপুরায় বসবাস করে অনেক লোকের পূর্ব পুরুষের বাড়ী হবিগঞ্জ জেলায়। আখাউড়া স্থল বন্দর দিয়ে ওই দুই এলাকার লোকজনের রয়েছে ব্যাপক আসা যাওয়া। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বাল্লা স্থল বন্দরের আধুনিকায়নের কাজও শেষ দিকে। সেখানকার চেক পোস্ট দিয়েও অনেকের যাতায়াত রয়েছে। এই দুই এলাকার এই সর্ম্পকের সেতৃ বন্ধনকে আরও সুদৃঢ় করতে খেলাধুলার বিভিন্ন ইভেন্ট আয়োজন এবং সফর বিনিময়ের সিদ্ধান্ত হয়েছে। শনিবার দুপুরে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে এক মতবিনিময় সভায় এই উদ্যোগ নেয়া হয়। 

হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বদরুল আলম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ভারত স্পোর্টস ফ্রেন্ডশীপ ফোরামের সাধারন সম্পাদক  সুজিত রায়, ত্রিপুরার বিশিষ্ট ক্রীড়া সংগঠক লিটন রায়, হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শঙ্খ শুভ্র রায়, এডভোকেট শাহ ফখরুজ্জামান, অতিরিক্ত সাধারন সম্পাদক মঈন উদ্দিন তালুকদার সাচ্চু, কোষাধ্যক্ষ হুমায়ুন কবির চৌধুরী শাহেদ, সদস্য এডভোকেট বিভৎসু চক্রবর্তী বিভু, ফেরদৌস আহমেদ, আসাদুজ্জামান, মেজবাহ উদ্দিন আহমেদ জামিন, মোহাম্মদ সৈয়দ, সুজন প্রমুখ।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top