News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্বামীর নির্যাতনে আত্মহত্যার পথ বেছে নিল স্ত্রী
Image

স্বামীর নির্যাতনে আত্মহত্যার পথ বেছে নিল স্ত্রী

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ১ মার্চ:স্বামীর দ্বারা নির্যাতনের শিকার হয়ে মাথায় আঘাত পেয়ে গুরুতর জখম হওয়া গৃহবধূ আত্মহত্যা করার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো যাত্রাপুর থানাধীন উত্তর মহেশপুরে। মৃতার নাম পলি রানী বনিক।

উত্তর মহেশপুরের স্কুল টিলা এলাকার খগেন বনিকের মেয়ের সাথে ধনপুরের বড়নারায়ণ এলাকায় অঞ্জন দাসের সাথে সামাজিকভাবে বিয়ে হয় বছর চারেক আগে। বিয়ের কয়েক মাস পর থেকেই স্ত্রীর উপর নির্যাতন শুরু করে বলে অভিযোগ। গত ২৯ শে জানুয়ারি পলিকে বেধড়ক মারধর করে স্বামী। সেখান থেকে তাকে উদ্ধার করে এনে চিকিৎসা করানোর পর থেকে গত প্রায় এক মাস সময় ধরে বাপের বাড়িতে থাকতো সে।  যদিও সে পুরোপুরি সুস্থ হয়নি, মাথাতে অসহ্য যন্ত্রণা ছিলো।

অর্থের অভাবে ঠিকমত চিকিৎসা করাতে পারেনি, তার উপর বিভিন্ন সময়ে স্বামী ফোন করে হুমকি ধমকি দিতো বলে অভিযোগ। এতে মানসিক অবসাদে ভুগছিলো পলি। এই কারনে পলিরানী বৃহস্পতিবার বিকেলে বাপের বাড়িতে ঘরের পেছনে গিয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।
এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। মৃতার তিন বছরের একটি শিশু কন্যা রয়েছে। স্বামীর কারনেই এই আত্মহত্যা বলে অভিযোগ পলির বাপের বাড়ির লোকজনদের।  

Releated Posts

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের ছাদ থেকে ছাত্রী পড়ে আহত, জিবিতে জেবিকাকে দেখতে এনএসইউআই প্রতিনিধি দল

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে গুরুতর আহত সপ্তম শ্রেণির ছাত্রী জেবিকা…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিনদুপুরে বিশালগড়ে মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে এক মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

মেলাঘরে পোস্ট অফিসের নামে প্রতারণার অভিযোগ, মেয়ের বিয়ের জন্য জমানো টাকা আত্মসাতের দাবি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: পোস্ট অফিসে টাকা জমা দেওয়ার কথা বলে এক অসহায় মহিলার কাছ থেকে দীর্ঘদিন ধরে কিস্তির…

ByByReshmi Debnath Sep 16, 2026

একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে চুরির অভিযোগ, বিশালগড়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড়ে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের বাড়িঘরে চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। এবার…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top