News Flash

  • Home
  • দেশ
  • মুরগি খামারে দেওয়াল ধসে মৃত ১, আহত পাঁচ
Image

মুরগি খামারে দেওয়াল ধসে মৃত ১, আহত পাঁচ

বাঁকুড়া, ১ মার্চ, (হি.স.): মুরগি খামারের দেওয়াল ধসে মৃত এক, আহত পাঁচ। উত্তেজনা ছড়ায় বাঁকুড়ার তালডাংরা থানার ডুমুরডিহা গ্রামে।

ঘটনার খবর পাওয়ার পরই ঘটনাস্থলে যান বাঁকুড়ার জেলা শাসক ও পুলিশ সুপার। আহতদের উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়। তৃণমূল নেতাদের মদতে নিম্ন মানের সামগ্রী ব্যবহার করে নির্মাণ করাতেই এই দুর্ঘটনা অভিযোগ তুলে দুর্ঘটনাস্থল বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী।

বাঁকুড়ার তালডাংড়া থানার ডুমুরডিহা গ্রামে সম্প্রতি একটি বিশালাকার মুরগি খামার তৈরি করে একটি বেসরকারি সংস্থা। মুরগি খামারের একধারে থাকা গুদামঘর সম্প্রতি দোতলা করার কাজ শুরু করে সংস্থাটি। শুক্রবার দুপুরে আচমকাই ওই স্টোরের নির্মীয়মান দোতলার একটি পাঁচিল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।

ঘটনার সময় ওই স্টোরের টিনের ছাউনির বারান্দায় বসে দুপুরের খাবার খাচ্ছিলেন শ্রমিকেরা। নির্মীয়মান দেওয়ালের একাংশ টিনের শেডের উপর ভেঙে পড়ায় চাপা পড়ে যান ৬ জন শ্রমিক। এর মধ্যে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক শ্রমিকের।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। তাঁদের তৎপরতায় আহতদের উদ্ধার করে দ্রুত বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে পাঠানো হয়।

Releated Posts

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর নিহত সহযোগীর মা

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচনের জন্য মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top