News Flash

Image

বিহারের সীতামঢ়ীতেও পদ্ম ফুটবে: রাজনাথ সিং

পাটনা, ২৮ ফেব্রুয়ারি (হি.স.) : বিহারের সীতামঢ়ীতেও পদ্ম ফুটবে, বুধবার এই মন্তব্য করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি এদিন দুপুরে দারভাঙ্গা বিমানবন্দর থেকে বিমানে করে বিহারের সীতামঢ়ীর পুনৌরা ধামে যান। সেখানে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন।

কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, বিহারের সীতামঢ়ীতেও পদ্ম ফুটবে। তিনি এদিন সীতামঢ়ীর পুনৌরা মন্দিরে পৌঁছে বলেন, মন্দিরের কাছে একটি পুকুর রয়েছে এবং পুকুরে এখন থেকে কেবল পদ্মই ফোটে। জানকির জন্মস্থানে একটি পুকুর (সীতা কুন্ড) আছে, তাই এখানে পদ্ম ফোটাই স্বাভাবিক। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ অগ্রগতির পথে এগিয়ে চলেছে। সর্বত্রই উৎসাহের পরিবেশ রয়েছে। দেশের জনগণ আবারও প্রধানমন্ত্রী মোদীর হাতে দেশের শাসনভার তুলে দিতে প্রস্তুত। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি কোনও রাজনৈতিক ঘোষণা করতে পারি না তবে, আমি বলতে পারি যে সীতামঢ়ীও উন্নয়ন হবে।

Releated Posts

সোমনাথ স্বাভিমান যাত্রা-২০২৬-এর সূচনা করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী

ভুবনেশ্বর, ১৫ জুন: ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি সোমবার ভুবনেশ্বরে ঐতিহাসিক ‘সোমনাথ স্বাভিমান যাত্রা-২০২৬’-এর উদ্বোধন করেন। তিনি সবুজ…

ByByNews Desk Jun 15, 2026

মাদক পাচারের টাকায় দুবাই ও তুরস্কে ১০০ কোটির সম্পত্তি গড়েছেন সেলিম ডোলা, সন্দেহ মুম্বই ক্রাইম ব্রাঞ্চের

মুম্বই, ১৫ জুন (আইএএনএস): কুখ্যাত মাদক পাচারকারী সেলিম ডোলা জিজ্ঞাসাবাদের সময় তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলে সন্দেহ…

ByByNews Desk Jun 15, 2026

সাংসদদের ‘হাইব্রিড’ উপস্থিতি ঘিরে জল্পনা, চাপে উদ্ধব শিবির

মুম্বই, ১৫ জুন (আইএএনএস): শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরের বাসভবন ‘মাতোশ্রী’-তে অনুষ্ঠিত বৈঠকের পর ফের জোরদার হয়েছে দলভাঙনের…

ByByNews Desk Jun 15, 2026

মুনামবাম জমি-বিতর্কে কেরল ওয়াকফ বোর্ডকে নোটিস কেন্দ্রের, রাজীব চন্দ্রশেখরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ

তিরুবনন্তপুরম, ১৫ জুন (আইএএনএস): মুনামবাম জমি-বিতর্কে কেরল ওয়াকফ বোর্ডকে নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক। বিজেপির কেরল রাজ্য…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top