News Flash

  • Home
  • দেশ
  • চিকিৎসা বিজ্ঞান শুধুমাত্র চিকিৎসার মধ্যেই সীমাবদ্ধ নয়, এর পরিধি অনেক বিস্তৃত হয়েছে : রাষ্ট্রপতি
Image

চিকিৎসা বিজ্ঞান শুধুমাত্র চিকিৎসার মধ্যেই সীমাবদ্ধ নয়, এর পরিধি অনেক বিস্তৃত হয়েছে : রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): চিকিৎসা বিজ্ঞান শুধুমাত্র চিকিৎসার মধ্যেই সীমাবদ্ধ নয়, এর পরিধি অনেক বিস্তৃত হয়েছে। উল্লেখ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতির কথায়, চতুর্থ শিল্প বিপ্লবের কারণে ভৌত, ডিজিটাল এবং জৈবিক ক্ষেত্রের মধ্যে ব্যবধান সঙ্কুচিত হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সোমবার নতুন দিল্লিতে লেডি হার্ডিঞ্জ মেডিকেল কলেজের ১০৭-তম বার্ষিক দিবস এবং সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।

রাষ্ট্রপতি এদিন বলেছেন, “মানুষ ডাক্তারকে ভগবান মনে করে। চিকিৎসকদের উচিত এই নৈতিক দায়িত্ব বুঝে সেই অনুযায়ী আচরণ করা। তাঁরা প্রকৃতপক্ষে সফল ডাক্তার অথবা নার্স তখনই হবেন, যখন নিজেদের মধ্যে পেশাদার দক্ষতার পাশাপাশি সহানুভূতি, দয়ার মতো মানবিক মূল্যবোধ রাখবেন। একজন ভালো স্বাস্থ্যসেবা পেশাদার হতে হলে একজন ভালো মানুষ হওয়াও জরুরি। তিনি বলেন, গান্ধীজীও চরিত্রহীন জ্ঞান এবং মানবতাবিহীন বিজ্ঞানকে পাপ বলেছেন। অতএব, তাদের প্রাথমিক লক্ষ্য অর্থ উপার্জন নয়, বরং ‘নিজের আগে সেবা’ হওয়া উচিত।

Releated Posts

গাজা ইস্যুতে সনিয়া গান্ধীর সমালোচনার জবাবে এনডিএ: ‘ওঁর কাছ থেকে শংসাপত্রের প্রয়োজন নেই’

নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): গাজা সংঘাত নিয়ে কেন্দ্রের অবস্থানকে প্রশ্ন তুলে কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সনিয়া গান্ধীর মন্তব্যের…

ByByNews Desk Jun 27, 2026

প্রধানমন্ত্রীর দূরদর্শিতার ফলেই উত্তরপ্রদেশে মোবাইল উৎপাদনে বিপ্লব: যোগী আদিত্যনাথ

গৌতম বুদ্ধ নগর, ২৭ জুন (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শনিবার বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বের ফলেই…

ByByNews Desk Jun 27, 2026

গুজরাতে কুরিয়ার-ভিত্তিক মাদকচক্রের তদন্তে আরও এমডি উদ্ধার, মোট বাজেয়াপ্ত ৭০১ গ্রাম

আমদাবাদ, ২৭ জুন (আইএএনএস): গুজরাতে কুরিয়ারের মাধ্যমে মাদক পাচারচক্রের তদন্তে আরও ৩২৯.৫৫ গ্রাম মেফেড্রোন (এমডি) উদ্ধার করেছে আমদাবাদ…

ByByNews Desk Jun 27, 2026

আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ে প্রকল্পে দুর্নীতির অভিযোগ, অখিলেশ যাদবকে নিশানা ওম প্রকাশ রাজভরের

নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): উত্তরপ্রদেশের মন্ত্রী ওম প্রকাশ রাজভর শনিবার সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব-কে তীব্র আক্রমণ করে…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top