News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গোপন খবরের ভিত্তিতে এক জোড়া গাদা বন্দুক উদ্ধার 
Image

গোপন খবরের ভিত্তিতে এক জোড়া গাদা বন্দুক উদ্ধার 

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ২৩ ফেব্রুয়ারি:  কমলপুর মহকুমার সালেমা থানাধিন জয়ন্তীবাজার থেকে সালেমা থানার পুলিশ কতৃক এক জোড়া গাদাবন্দুক উদ্ধার করেছে। সালেমা থানার ওসি দীপক দাসের নেতৃত্বে গোপন খবরের ভিত্তিতে পশ্চিম ডলুছড়ার জয়ন্তীবাজার এলাকার মানিক দেবনাথ’র বাড়িতে রাত এগারোটা নাগাদ হানা দিয়ে এগুলি উদ্ধার হয়েছে। 

মানিক দেবনাথের বাড়ির দক্ষিণ দিকে একটি নতুন ঘর তোলার জন্য ট্রেন্স কাটা হয়েছে। সেই ট্রেন্স’র ভিতর একটি বস্তা ‘র মধ্যে দুইটি গাদা বন্দুক উদ্ধার করেছে পুলিশ। কিন্তু দেখার বিষয় হলো গতকাল প্রচুর বৃষ্টি হয়েছে। ট্রেন্স ‘র ভিতর ছিল জল। কিন্তু বস্তাটি ছিল শুকনো। পুলিশ গৃহস্বামী মানিক দেবনাথ ‘র দুই পুত্র দেবাশিস দেবনাথ ও সুহাশিস দেবনাথকে থানায় নিয়ে যায়। কিন্তু আজ দুপুরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। তাই সন্দেহ করা হচ্ছে কেউ হয়তো পরিকল্পিতভাবে এই ঘটনা সংঘটিত করেছে।

Releated Posts

ভিসি নির্বাচনে ৪৭০-এর বেশি কমিটিতে জয়ের দাবি মথার

আগরতলা, ৩ অক্টোবর: ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন নিয়ে পর্যালোচনা বৈঠক করল তিপরা মথা। বৈঠক শেষে দলের নেতৃত্বের দাবি,…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

লিচুবাগানের দশমীঘাট পুকুরে ব্যক্তির মৃতদেহ উদ্ধার

আগরতলা, ৩ অক্টোবর: লিচুবাগানের ঘোষপাড়া এলাকার দশমীঘাট পুকুর থেকে রূপক পাল নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Oct 3, 2026

শ্রমিকদের অধিকার আদায়ে আন্তর্জাতিক ঐক্য জরুরি: শংকর প্রসাদ দত্ত

আগরতলা, ৩ অক্টোবর:  ওয়ার্ল্ড ফেডারেশন অব ট্রেড ইউনিয়ন্সের ( ডব্লিউএফটিইউ) ৮২তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সিআইটিইউর রাজ্য দপ্তরে এক…

ByByReshmi Debnath Oct 3, 2026

চুরি যাওয়া ২০টি মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হাতে তুলে দিল পুলিশ

আগরতলা, ৩ অক্টোবর: চুরি যাওয়া ২০টি মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল আমতলী থানার পুলিশ। পাশাপাশি,…

ByByTaniya Chakraborty Oct 3, 2026
Scroll to Top