News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিজেপির বিরুদ্ধে নানা ইস্যুতে আক্রমণ কেজরিওয়ালের, বললেন দেশজুড়ে অনাচার চলছে
Image

বিজেপির বিরুদ্ধে নানা ইস্যুতে আক্রমণ কেজরিওয়ালের, বললেন দেশজুড়ে অনাচার চলছে

নয়াদিল্লি, ২১ ফেব্রুয়ারি (হি.স.): বিজেপির বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে আক্রমণ শানালেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। বুধবার এক সাংবাদিক সম্মেলনে কেজরিওয়াল বলেছেন, “আমাদের দেশের অবস্থা এমন যে, সর্বত্রই অনাচার। যিনি মানুষের জন্য স্কুল ও হাসপাতাল তৈরি করেছেন, মণীশ সিসোদিয়া এবং সত্যেন্দ্র জৈন জেলে। মানুষ দুঃখিত কিন্তু তাঁরা (বিজেপি) আত্মবিশ্বাসী যে তাঁরা ৩৭০টি আসন জিতবে। কিন্ত কিভাবে?”

অরবিন্দ কেজরিওয়াল আরও বলেছেন, “নিশ্চয়ই কিছু ভুল আছে, হয়তো ইভিএম অথবা অন্য কিছু। এত পাপ রয়েছে যে, ভগবান কৃষ্ণ নিজেই হস্তক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছেন। এটা কোনও কাকতালীয় ঘটনা ছিল না যে চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে ক্যামেরা তাঁদের (বিজেপি) পাপ বন্দী করেছিল… সুপ্রিম কোর্ট যেভাবে রায় দিয়েছে তাতে মনে হচ্ছে ঈশ্বর সিজেআই-এর মাধ্যমে কথা বলছেন। কিছু মানুষ ভোট দিতে যায় না, কারণ তাঁদের মনে হয় ইভিএমে সমস্যা আছে। কিন্তু আমি তাদের কাছে আবেদন জানাতে চাই যে অনুগ্রহ করে ভোট দিতে যান। অন্য সব বিষয় ভগবানের তত্ত্বাবধানে থাকবে।”

Releated Posts

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026

‘এক-দু’টি ট্রেন, তারপর সারা বছর ঢাকঢোল’: পুরনো ও বর্তমান রেল পরিকাঠামোর তুলনা মোদির

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর ভারতে রেল পরিকাঠামোর দ্রুত সম্প্রসারণের সঙ্গে পূর্বতন ইউপিএ-নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময়ের…

ByByNews Desk Sep 8, 2026

ডেডিকেটেড ফ্রেট করিডরে কমবে পণ্য পরিবহণের সময়, কৃষক ও শিল্পে বাড়বে গতি: প্রধানমন্ত্রী মোদি

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ডেডিকেটেড ফ্রেট করিডর (ডিএফসি) নেটওয়ার্কের সম্পূর্ণ হওয়াকে দেশের লজিস্টিক ব্যবস্থার রূপান্তরের ক্ষেত্রে বড়…

ByByNews Desk Sep 8, 2026

ভদোদরায় ৩৫ হাজার কোটি টাকারও বেশি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস প্রধানমন্ত্রী মোদির, সম্পূর্ণ হল পশ্চিম ডেডিকেটেড ফ্রেট করিডর

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাতের ভদোদরায় মঙ্গলবার ৩৫ হাজার কোটি টাকারও বেশি মূল্যের একাধিক রেল, সড়ক, আবাসন, জল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top