News Flash

  • Home
  • দিনের খবর
  • বিজেপি সরকারের প্রত্যাবর্তন নিশ্চিত, মোদী আবার প্রধানমন্ত্রী হবেন : অমিত শাহ
Image

বিজেপি সরকারের প্রত্যাবর্তন নিশ্চিত, মোদী আবার প্রধানমন্ত্রী হবেন : অমিত শাহ

নয়াদিল্লি, ১৮ ফেব্রুয়ারি (হি.স.) : বিজেপি সরকারের প্রত্যাবর্তন নিশ্চিত, মোদী আবার প্রধানমন্ত্রী হবেন, রবিবার এই মন্তব্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির জাতীয় সম্মেলনে একথা বলেন শাহ।

রবিবার অমিত শাহ কেন্দ্রে বিজেপির ক্ষমতায় ফিরে আসার বিষয়ে আস্থা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী মোদী আবার দেশে ক্ষমতায় ফিরে আসতে চলেছেন। সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। এদিন শাহ আসন্ন লোকসভা নির্বাচনকে মহাভারত যুদ্ধের সঙ্গে তুলনা করেছেন। তিনি এদিন জোর দিয়ে বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের উন্নয়নের জন্য কাজ করছেন কিন্তু অপরদিকে বিরোধী “আইএনডিআই” জোট দুর্নীতিতে পূর্ণ একটি জোট। তিনি অভিযোগ করেন যে তুষ্টির রাজনীতির কারণে কংগ্রেস নেতারা রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছেন।

“আইএনডিআই” জোটেরও কটাক্ষ করেছেন অমিত শাহ। বিরোধী জোট নিজেদের পরিবারের স্বার্থকেই সবসময় গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী সমাজের সব শ্রেণীর উন্নয়নের জন্য কাজ করেছেন। শুধু তাই নয়, দেশের বৈশ্বিক অবস্থানও বৃদ্ধি করেছেন। শাহ জোর দিয়ে বলেছেন যে দেশবাসীর মনে এখন আর কোন সন্দেহ নেই যে প্রধানমন্ত্রী তৃতীয় বারও ক্ষমতায় আসবেন।

শাহ বলেন, প্রধানমন্ত্রী দেশের দারিদ্রতা এবং উন্নয়নের কথা ভাবেন কিন্তু “আইএনডিআই” জোট –এর নেতারা নিজের সন্তানদের মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী করার কথা ভাবেন। মোদী গত ১০ বছরে দেশের যে প্রভূত উন্নয়ন করে ভারতের স্বপ্নকে নিয়ে এগিয়ে চলেছেন। “আইএনডিআই” জোটের ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নেই বলেও এদিন শাহ জানান।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top