News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাতের আঁধারে পিস্তল উচিয়ে এক যুবককে হেনস্তার অভিযোগ
Image

রাতের আঁধারে পিস্তল উচিয়ে এক যুবককে হেনস্তার অভিযোগ

আগরতলা, ১৭ ফেব্রুয়ারিঃ রাতের আঁধারে নিরাপদ নয় শহর আগরতলা। পিস্তল নিয়ে ঘুরে বেড়ায় দুষ্কৃতীকারীরা। এমনই অভিযোগ উঠেছে। এক যুবককে পিস্তল দেখিয়ে ধ্বনি দিতে বলেছে ৪ জন দুষ্কৃতী। এমনই অভিযোগ এক যুবকের। নিজ সামাজিক মাধ্যমে ভিডিও পোস্ট করে এই ঘটনায় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবী করেছে ওই যুবক।

সামাজিক মাধ্যমে ওই যুবক এক ভিডিওতে জানায় যে, তিনি সোনামুড়ার বাসিন্দা। বাবাকে নিয়ে এখন ক্যান্সার হাসপাতালে আছেন। শনিবার ভোররাতে তিনি পায়ে হেঁটে ক্যান্সার হাসপাতাল থেকে জিবি হাসপাতালের দিকে যাচ্ছিলেন। তখনই গাড়ি নিয়ে চার যুবক এসে তাকে ঘিরে ধরে। ওই চার যুবকের মধ্যে একজন সোনামুড়ার এক নেতার ভাইপোর বন্ধু পরিচয় দেয় নিজেকে। তারা চারজন মিলে ওই যুবককে “জয় শ্রীরাম” ধ্বনি দিতে বলেন। কিন্তু তিনি ধ্বনি না দেওয়ায় তখন সোনামুড়ার এক নেতার সঙ্গেও তার কথা বলায় বলে সামাজিক মাধ্যমে জানিয়েছে ওই যুবক। তখন ফোনের অপাশ থেকে তাকে সেখান থেকে চলে যেতেও বলা হয়।

এদিকে ওই চার দুষ্কৃতী তাকে ধবনি দেওয়ার জন্য শারীরিকভাবেও আঘাত করেছে বলে অভিযোগ করেছে আক্রান্ত যুবক। আক্রান্ত যুবক সামাজিক মাধ্যমে এক ভিডিও পোস্ট করে এই ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবী করেছে।

Releated Posts

বুথ সভাপতির সমর্থনে পথে গকুলনগর ভৌমিক পাড়ার বাসিন্দারা, অপপ্রচারের অভিযোগে প্রতিবাদ

আগরতলা, ১ আগস্ট: কমলাসাগর বিধানসভার গকুলনগর ভৌমিক পাড়া এলাকায় স্থানীয় বুথ সভাপতি লিটন শর্মার সমর্থনে প্রতিবাদ কর্মসূচিতে সামিল…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

চিকিৎসক বদলির প্রতিবাদে রাস্তা অবরোধে সামিল এলাকাবাসী

আগরতলা, ১ আগস্ট: ফটিকরায় হাসপাতালে নেই পর্যাপ্ত চিকিৎসক। তার মধ্যে স্বাস্থ্য পরিষেবার মান তল্লানীতে গিয়ে ঠেকেছে। এরই মধ্যে…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top