News Flash

  • Home
  • খেলা
  • ‌রঞ্জি ট্রফি :‌ ১ম দিনেই উইকেটের পতন রেলওয়েজ লড়ছে, চালকের আসনে ত্রিপুরা
Image

‌রঞ্জি ট্রফি :‌ ১ম দিনেই উইকেটের পতন রেলওয়েজ লড়ছে, চালকের আসনে ত্রিপুরা

ত্রিপুরা-‌১৪৯

রেলওয়ে-‌৭২/‌৭

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ ফেব্রুয়ারি।। বোলারদের হাত ধরে লড়াইয়ে ফিরলো ত্রিপুরা। ব্যাটসম্যানদের ব্যর্থতায় ঘরের মাঠে শুরু থেকেই খাদের কিনারায় ছিলো রাজ্যদল। দিনের শেষ বেলায় বোলারদের হাত ধরেই আবার ম্যাচে জাকিয়ে বসেছে ঋদ্ধিমান সাহা-‌র ছেলেরা। প্রথম দিনেই পতন হলো ১৭ উইকেটের। ম্যাচের যা গতি প্রকৃতি তাতে নিশ্চিত মিমাংশা হবে মরশুমের শেষ ম্যাচটির। ফলে ত্রিপুরার লক্ষ্য থাকবে দ্বিতীয় দিনের শুরুতেই সফররত দলের শেষ ৩ টি উইকেট দ্রুত তুলে নিয়ে দ্বিতীয় ইনিংসে বড় স্কোর গড়ে সরাসরি জয়ের  দিকে যাওয়া। রণজি ট্রফি ক্রিকেটে। এম বি বি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরার গড়া ১৪৯ রানের জবাবে প্রথম দিনের শেষে রেলওয়ে ৭ উইকেট হারিয়ে ৭২ রান করে। রাজ্যদলের পক্ষে শ্রীদাম পাল ৭১ রান করেন। এদিন সকালে রেলওয়ের অধিনায়ক টসে জয়লাভ করে ত্রিপুরাকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান। দিনের শুরুতেই বাবুল দে (‌‌০)কে হারানোর পর ওপেনার বিক্রম কুমার দাসের সঙ্গে রুখে দাঁড়ান শ্রীদাম পাল।‌ ওই জুটি কড়া প্রতিরোধ গড়ে তুলেন। দ্বিতীয় উইকেটে দুজন ১০০ বল খেলে ৫৬ রান যোগ করেন। বিক্রম ৪৪ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ১৯ রান করে আউট হবার পর থেকে কালো মেঘে ঢেকে যায় ত্রিপুরার শিবির। শুরু হয় ক্রমাগত উইকেট হারানো। চাপের মুখে ‘‌বুধির দূর্গে একা কুম্ভ’ হয়ে লড়াই করেন শ্রীদাম। রাজ্যদলের হয়ে ৩ নম্বের ব্যাট করতে নামা শ্রীদাম ১২৪ বল খেলে ১১ টি বাউন্ডারির সাহায্যে ৭১ রান করেন। শেষ দিকে অভিজিৎ সরকার ১৩ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন। ত্রিপুরা ৫২.‌১ ওভারে ১৪৯ রান করে। সফররত দলের পক্ষে যুবরাজ ৫৩ রানে ৪টি, হিমাংশু সাংওয়ান ৪৯ রানে ৩ টি এবং আকাশ পান্ডে ১৫ রানে ২ টি উইকেট দখল করেন। ত্রিপুরাকে অল্প রানে আটকে দিয়ে সুখে নেই সফররত দলও। ত্রিপুরার বোলারদের সাড়াশি আক্রমণে প্রথম দিনের শেষে ২৬ ওভার ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ৭২ রান করে। অরিন্দম ঘোষ যদি কিছুটা প্রতিরোধ গড়ে তুলতে না পারতেন তাহলে হয়তোবা এদিনই রেলওয়ের প্রথম ইনিংস শেষ হয়ে যেতো। অরিন্দম ৬৬ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ৩০ রানে অপরাজিত থেকে যান। এছাড়া দেলর পক্ষে প্রথম সিং ২৪ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২০ রান করেন। ত্রিপুরার পক্ষে মণিশঙ্কর মুড়াসিং ১৮ রানে ৩ টি এবং বিক্রম দেবনাথ ৬ রানে ২ টি উইকেট দখল করেন।‌‌

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top