News Flash

  • Home
  • দিনের খবর
  • ভারত জোড়ো ন্যায় যাত্রার ৩৪-তম দিন; সাসারাম থেকে শুরু রাহুলের রোড-শো, সঙ্গী তেজস্বী
Image

ভারত জোড়ো ন্যায় যাত্রার ৩৪-তম দিন; সাসারাম থেকে শুরু রাহুলের রোড-শো, সঙ্গী তেজস্বী

সাসারাম, ১৬ ফেব্রুয়ারি (হি.স.): দেখতে দেখতে ৩৪-তম দিনে পড়ল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। নতুন করে উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে শুক্রবার সকালে বিহারের সাসারাম থেকে শুরু হয়েছে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা, হুড খোলা গাড়িতে চেপে রোড-শো করেন রাহুল গান্ধী। সঙ্গে ছিলেন রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদব। বিহারে কংগ্রেসের নেতা ও কর্মীদের মধ্যেও এদিন যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা গিয়েছে।

ভারত জোড়ো ন্যায় যাত্রা চলাকালীন এদিন তেজস্বী যাদব বলেন, “আপনারা সবাই জানেন, আমাদের মুখ্যমন্ত্রী কেমন, তিনি কারও কথা শোনেন না। তিনি বলতেন, আমি মরে যাব কিন্তু বিজেপিতে যোগ দেব না। আমরা নীতীশজির সঙ্গে থাকার সিদ্ধান্ত নিই, আমাদের যতই ত্যাগ স্বীকার করতে হোক না কেন, ২০২৪-এ বিজেপিকে হারাবই।”

Releated Posts

দেওরিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেফতার দুই দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও লুটের সোনার হার

দেওরিয়া, ১ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের দেওরিয়া জেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষের পর দুই ওয়ান্টেড দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার…

ByByNews Desk Aug 1, 2026

বন্দে ভারত এক্সপ্রেসে দেশের প্রথম জীবন্ত হৃদ্‌যন্ত্র পরিবহন, সুরাট থেকে আমদাবাদে সফল ঐতিহাসিক অভিযান

আমদাবাদ/সুরাট, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের রেল ইতিহাসে প্রথমবার ট্রেনে জীবন্ত হৃদ্‌যন্ত্র (লাইভ হার্ট) পরিবহনের নজির গড়ল ভারতীয় রেল।…

ByByNews Desk Jul 31, 2026

জেলবন্দি কাউন্সিলরকে ছয় মাসের ছুটি মঞ্জুর, তিরুবনন্তপুরম কর্পোরেশনে তুমুল বিতর্ক

তিরুবনন্তপুরম, ৩১ জুলাই (আইএএনএস): কেরলের তিরুবনন্তপুরম কর্পোরেশন কাউন্সিলে তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যেই জেলবন্দি বিজেপি কাউন্সিলর আর. সুগতনের ছয়…

ByByNews Desk Jul 31, 2026

বিবাহিত কন্যাকে করুণাভিত্তিক চাকরি থেকে বঞ্চিত করা যাবে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): শুধু বিবাহিত হওয়ার কারণে কোনও কন্যাকে করুণাভিত্তিক (কমপ্যাশনেট) নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত করা যাবে…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top