News Flash

  • Home
  • দিনের খবর
  • ঝটিকা সফরে কলকাতায় এলেন প্রিয়াঙ্কা গান্ধি
Image

ঝটিকা সফরে কলকাতায় এলেন প্রিয়াঙ্কা গান্ধি

কলকাতা, ১৪ ফেব্রুয়ারি (হি.স.) : সরস্বতী পুজোর দিন দুপুরে আচমকা কলকাতায় এলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি। বুধবার দুপুর তিনটে ১০ মিনিট নাগাদ তিনি দমদম বিমানবন্দরে নামেন। কেন হঠাৎ প্রিয়াঙ্কার কলকারায় আগমন সেটা এখনও স্পষ্ট নয়। তবে জানা গিয়েছে, একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতেই তাঁর শহরে আসা। বালিগঞ্জে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের এক আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠান রয়েছে। সেই অনুষ্ঠানেই যোগ দেবেন প্রিয়াঙ্কা।

তবে তাঁর আর কোনও রাজনৈতিক কর্মসূচি আছে কিনা স্পষ্ট নয়। এর বাইরে প্রিয়াঙ্কার রাজ্যে আগমনের নেপথ্যে রাজনৈতিক কারণও থাকতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ঘটনাচক্রে কলকাতায় আসার আগেই রাজস্থানের জয়পুরে প্রিয়াঙ্কা হাজির ছিলেন সোনিয়া গান্ধির রাজ্যসভার মনোনয়ন জমা দেওয়ার সময়। জয়পুর থেকেই সরাসরি কলকাতায় এসেছেন তিনি।

ঘটনাচক্রে প্রিয়াঙ্কা এমন একটা সময় কলকাতায় এলেন যখন আইএনডিআই জোটে থাকা সত্ত্বেও বাংলার মাটিতে ২৪’র ভোটে কোনও জোটই হচ্ছে না কংগ্রেস আর তৃণমূলের। তবে কংগ্রেসের সঙ্গে বামেদের জোট হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জোটে থাকতে পারে আইএসএফ-ও। এই অবস্থায় প্রিয়াঙ্কা কলকাতায় আসায় জল্পনা ছড়িয়েছে যে প্রদেশ কংগ্রেসের নেতাদের সঙ্গে কোনও বৈঠক করবেন কিনা তা নিয়ে। যদিও প্রদেশ কংগ্রেস নেতাদের দাবি, তাঁরা প্রিয়াঙ্কার কলকাতা সফর নিয়ে সম্পূর্ণ অন্ধকারে। তাই আগাম বৈঠক নিয়ে তাঁরা কিছু জানেন না।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top