News Flash

  • Home
  • দেশ
  • ২০ ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, সূচনা করবেন একাধিক প্রকল্প
Image

২০ ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, সূচনা করবেন একাধিক প্রকল্প

নয়াদিল্লি, ১৪ ফেব্রুয়ারি (হি.স.): আগামী ২০ ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই দিন জম্মুতে একটি জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী, তাছাড়া বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। জম্মুতে একটি বিশাল জনসভায় বক্তব্য রাখার পাশাপাশি প্রধানমন্ত্রী মোদী জম্মু ও কাশ্মীরের সাম্বার বিজয়পুরে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (এইমস)-এর উদ্বোধন করবেন।

এছাড়াও রিয়েসি জেলায় সর্বোচ্চ রেলওয়ে সেতুর উদ্বোধন করবেন, এই রেল সেতু এ বছরের মধ্যেই কাশ্মীরকে সমগ্র দেশের বাকি অংশের সঙ্গে সংযুক্ত করবে। আবার উধমপুরে দেবিকা পুনরুজ্জীবন প্রকল্প দেশকে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর এই সফর লোকসভা নির্বাচনের প্রাক্কালে জম্মু ও কাশ্মীরের বিজেপি নেতা-কর্মীদের সঙ্গে উন্মাদনাকে আরও বাড়িয়ে তুলবে বলে আশা করা হচ্ছে।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top