News Flash

  • Home
  • দেশ
  • কর্ণাটক থেকে অজয় মাকেনকে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত কংগ্রেসের
Image

কর্ণাটক থেকে অজয় মাকেনকে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত কংগ্রেসের

নয়াদিল্লি, ১৪ ফেব্রুয়ারি (হি.স.) : কর্ণাটক থেকে কংগ্রেস দলের সিনিয়র নেতা অজয় মাকেনকে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল বুধবার একটি বিবৃতি জারি করে এই তথ্য জানিয়েছেন।

কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল বুধবার জানিয়েছেন যে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে কর্ণাটক থেকে অজয় মাকেনকে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। মাকেনের পাশাপাশি ডঃ সৈয়দ নাসির হুসেন এবং জিসি চন্দ্রশেখরকেও রাজ্যসভার প্রার্থী করা হয়েছে।

মধ্যপ্রদেশ থেকে অশোক সিং এবং তেলেঙ্গানা থেকে রেণুকা চৌধুরী ও এম অনিল কুমার যাদবকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে রাজস্থান থেকে রাজ্যসভার প্রার্থী হিসাবে বেছে নেওয়া হয়েছে। একইভাবে হিমাচল প্রদেশ থেকে রাজ্যসভার প্রার্থী করা হয়েছে অভিষেক মনু সিংভি, বিহার থেকে ডক্টর অখিলেশ প্রসাদ সিং এবং মহারাষ্ট্র থেকে চন্দ্রকান্ত খান্ডুরেকে।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top