News Flash

  • Home
  • দেশ
  • সংযুক্ত আরব আমিরাতে ‘আহলান মোদী’ অনুষ্ঠানে অংশগ্রহণে আগ্রহপ্রকাশ প্রধানমন্ত্রীর
Image

সংযুক্ত আরব আমিরাতে ‘আহলান মোদী’ অনুষ্ঠানে অংশগ্রহণে আগ্রহপ্রকাশ প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১৩ ফেব্রুয়ারি (হি.স): সংযুক্ত আরব আমিরাতে ‘আহলান মোদী’ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি মঙ্গলবার সকালে এনিয়ে তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার সকালে সামাজিক মাধ্যম এক্স-এ লিখেছেন যে, “আমরা আমাদের ভারতীয় প্রবাসী এবং বিশ্বের সঙ্গে ভারতের সম্পর্ক গভীর করার জন্য সংযুক্ত আরব আমিরাতের প্রচেষ্টার কারণে অত্যন্ত গর্বিত৷ মঙ্গলবার সন্ধ্যায় আমি ‘আহলান মোদী’ অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতের ভারতীয় প্রবাসীদের মধ্যে উপস্থিত হওয়ার অপেক্ষায় আছি। আপনাদের এই স্মরণীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করা উচিত।”

উল্লেখ্য, প্রধানমন্ত্রী মোদী মঙ্গলবার দুদিনের সংযুক্ত আরব আমিরাতে সফরে আসছেন।

সফরকালে প্রধানমন্ত্রী মোদী সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। তিনি আবুধাবিতে প্রথম হিন্দু স্বামীনারায়ণ মন্দিরের উদ্বোধন করবেন। আবুধাবিতে ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশে ভাষণও দেবেন প্রধানমন্ত্রী মোদী।

Releated Posts

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় আরও বড় ভূমিকা নিচ্ছে ব্রিকস

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উদীয়মান অর্থনীতিগুলির ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে ব্রিকস আরও গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Sep 8, 2026

সরকারি নির্দেশ জারি না হওয়া পর্যন্ত অনশন চলবে, জানালেন জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নরা

শ্রীনগর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): মাসিক স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নদের অনশন মঙ্গলবার দ্বিতীয় দিনে পড়ল। বিক্ষোভকারী ইন্টার্নরা…

ByByNews Desk Sep 8, 2026

আগামী মে-জুনে দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের ট্রায়াল শুরু: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের ট্রায়াল আগামী বছরের মে-জুন নাগাদ শুরু হতে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top