News Flash

Image

১ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ ধৃত ২

আগরতলা ,৯ ফেব্রুয়ারি: নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেয়েছে কমলপুর থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে গাড়িতে তল্লাশি চালিয়ে ৩৯ প্যাকেট মোট ৭৮ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা সম্ভব হয়েছে। সাথে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। যার বাজার মুল্য আনুমানিক ১ কোটি টাকা হবে বলে জানিয়েছেন ধলাই জেলার অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র চৌধুরী।

ধলাই জেলার অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র চৌধুরী জানিয়েছেন, গতকাল গোয়েন্দা সূত্রে থানায় খবর আসে ধর্মনগর দিক দিয়ে টিআর০১বি জেড ০৬৪৮ নম্বরের গাড়ি করে প্রচুর পরিমান নেশা সামগ্রী পাচার করা হবে। তারপর তদন্তে নামে পুলিশ। তদন্তে জানা গিয়েছে গাড়িটি ফটিকরায় হয়ে খোয়াইর উদ্দ্যেশে যাবে। সেই মোতাবেক নাকা পয়েন্টে উত পেতে বলসে থাকে পুলিশ। তখন গাড়িটি নাক পয়েন্টে আসা মাত্র আটক করা হয়েছিল। গাড়িতে তল্লাশি চালিয়ে গোপন চেম্বার থেকে ৩৯ প্যাকেট ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানিয়েছেন, ৩৯ প্যাকেটে মোট ৭৮ হাজার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়েছে। যার বাজার মুল্য আনুমানিক ১ কোটি টাকা হবে বলে জানিয়েছেন তিনি। সাথে বিশালগড়ের বাসিন্দা মৃদুল হোসেন ও টিঙ্কু মিয়া নামে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করা হয়েছে।

Releated Posts

ফের দিবালোকে চেইন ছিনতাই, আতঙ্ক

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ফের প্রকাশ্য দিবালোকে চেইন ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়াল আগরতলা শহরে। আজ যোগেন্দ্রনগর এলাকার রামঠাকুর মন্দির…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ধর্মনগরে চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলন, নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: ধর্মনগরের সুধাময় মজুমদার মঞ্চে অনুষ্ঠিত হল ত্রিপুরা চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলনের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জলিল রহমানের মৃত্যু ঘিরে তৎপর জমিয়ত, দ্রুত গ্রেফতারের দাবিতে থানায় ডেপুটেশন

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ঘিলাতলী বাজারের বাসিন্দা জলিল রহমানের মৃত্যুর ঘটনাকে ঘিরে এবার সরব হলো ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জমি বিবাদের জেরে প্রবীণকে ধারালো অস্ত্র দিয়ে কোপ ও মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: জমি সংক্রান্ত পুরনো বিবাদের জেরে ৬৬ বছরের এক প্রবীণের ওপর ধারালো অস্ত্র, লাঠি…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top