News Flash

  • Home
  • দেশ
  • পুলিশি হেফাজতে অভিযুক্তের মৃত্যু নিয়ে প্রশ্ন বিচারপতির
Image

পুলিশি হেফাজতে অভিযুক্তের মৃত্যু নিয়ে প্রশ্ন বিচারপতির

কলকাতা, ৯ ফেব্রুয়ারি (হি.স.) : পুলিশি হেফাজতে কীভাবে অভিযুক্তের মৃত্যু হল? শুক্রবার একটি মামলার শুনানিতে এই প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত।

আদালত সূত্রের খবর, পুলিশের জবাবে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি। পরিষ্কারভাবে তিনি জানান, পুলিশের প্রাথমিক তদন্তে আদালত খুশি নয়। এরপরই পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে আদালত।

আদালত সূত্রের খবর, মুর্শিদাবাদের নবগ্রাম থানার অন্তর্গত একটি সেনা শিবিরে মজুরের কাজ করতেন এক ব্যক্তি। ওই শিবির থেকে চুরির অপবাদে পুলিশ তাঁকে থানায় তুলে নিয়ে যায়। অভিযোগ, এরপর পুলিশি হেফাজতে মৃত্যু হয় ওই ব্যক্তির।

ছেলের মৃত্যুর ঘটনার সুবিচার চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মৃত ব্যক্তির বাবা ষষ্ঠীচরণ ঘোষ। তাঁর অভিযোগ, পুলিশ মিথ্যে অপবাদে তাঁর ছেলেকে পিটিয়ে মেরেছে। ওই মামলায় আদালতে জমা দেওয়া প্রাথমিক রিপোর্টে পুলিশ জানায়, হেফাজতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ওই ব্যক্তি।

এদিন বিচারপতি পুলিশের কাছে জানতে চান, পুলিশি হেফাজতে থাকাকালীন কীভাবে আত্মহত্যা করেন ওই ব্যক্তি? সূত্রের খবর, বিচারপতির এই প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেননি সরকারি আইনজীবী। এরপরই পুলিশি তদন্ত নিয়ে বিরক্ত প্রকাশ করেন বিচারপতি।

প্রসঙ্গত, থানার সিসিটিভি ফুটেজ চেয়েছিল আদালত। এদিন সেটাও জমা দেয়নি পুলিশ।পুলিশের বক্তব্য, ওই সিসিটিভি ফুটেজ ভোপালের পরীক্ষাগারে পাঠানো হয়েছে। এরপরই পুলিশকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে আদালত।

Releated Posts

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় আরও বড় ভূমিকা নিচ্ছে ব্রিকস

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উদীয়মান অর্থনীতিগুলির ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে ব্রিকস আরও গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Sep 8, 2026

সরকারি নির্দেশ জারি না হওয়া পর্যন্ত অনশন চলবে, জানালেন জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নরা

শ্রীনগর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): মাসিক স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নদের অনশন মঙ্গলবার দ্বিতীয় দিনে পড়ল। বিক্ষোভকারী ইন্টার্নরা…

ByByNews Desk Sep 8, 2026

আগামী মে-জুনে দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের ট্রায়াল শুরু: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের ট্রায়াল আগামী বছরের মে-জুন নাগাদ শুরু হতে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top