News Flash

  • Home
  • খেলা
  • ব্যাপক উৎসাহ উদ্দীপনায় কুশল জৈন স্মৃতি আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্ট শুরু
Image

ব্যাপক উৎসাহ উদ্দীপনায় কুশল জৈন স্মৃতি আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্ট শুরু

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ ফেব্রুয়ারি।। ২০ তম কুশল ওপেন ২০২৪-এর ক্যাপটেনস মিট সহ ড্র অনুষ্ঠান আজ রাজ্য টেনিস কমপ্লেক্স, মালঞ্চ নিবাসে অনুষ্ঠিত হয়েছে । সংস্থার সভাপতি বিধান রায়, সহ সভাপতি প্রণব চৌধুরী, সম্পাদক সুজিত রায়ের উপস্থিতিতে ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশনের টেকনিক্যাল ডিরেক্টর দেবপ্রিয় দাস (ঋষি) এই ড্র করেন। জয়েন্ট সেক্রেটারি অরূপ রতন সাহা এবং চিন্ময় দেববর্মাও উপস্থিত ছিলেন। আজ, শুক্রবার অনুষ্ঠিত উল্লেখযোগ্য সিঙ্গেলস ম্যাচের মধ্যে, শীর্ষ বাছাই এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, বাংলার অবিনাংসু বোরঠাকুর ওএনজিসির হরিহর দেববর্মাকে সহজ ৫-০ ব্যবধানে পরাজিত করেছেন। এছাড়াও বাংলাদেশের তরুণ মুহাম্মদ হায়দার স্থানীয় ছেলে অভিরূপ সরকারকে ৫-৪ (১১-৯) 

এ পরাজিত করেন। উভয় টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান আগামীকাল সকাল ৯ঃ০০ টায় অনুষ্ঠিত হবে। উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এছাড়া, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ প্রমূখ অতিথিবর্গ উপস্থিত থাকবেন।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top