News Flash

  • Home
  • দেশ
  • চালসার বার্মাধুরা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের দাবিতে অভিভাবকদের বিক্ষোভ
Image

চালসার বার্মাধুরা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের দাবিতে অভিভাবকদের বিক্ষোভ

চালসা, ৯ ফেব্রুয়ারি (হি.স.) : জলপাইগুড়ির মেটেলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত বার্মাধুরা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখাল অভিভাবকরা। বর্তমানে এক শিক্ষককে দিয়েই চলছে বিদ্যালয়। সম্প্রতি নতুন শিক্ষক নিয়োগের তালিকায় এই বিদ্যালয়ে কোনও শিক্ষক আসেনি। বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের দাবিতে শুক্রবার বিক্ষোভে শামিল অভিভাবকেরা। উপস্থিত ছিলেন এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্যা সঙ্গীতা ওরাওঁ।

জানা গিয়েছে, আগে বিদ্যালয়টিতে ২ জন শিক্ষক ছিলেন। গত বছরের ৩১ মার্চ মাসে বিমল সরকার নামে ১ জন শিক্ষক অবসর গ্রহণ করায় পার্শ্ব শিক্ষক বিমল ওরাওঁ বিদ্যালয়টি চালাতেন। গত বছর আগস্ট মাসে একজন সহকারী শিক্ষককে ওই বিদ্যালয়ে অস্থায়ী হিসেবে দেওয়া হয়। কিন্তু তিনিও গত ৫ ফেব্রুয়ারি এই বিদ্যালয় ছেড়ে নিজের পুরোনো স্কুলে চলে যান। বর্তমানে এই বিদ্যালয়টি পার্শ্বশিক্ষক বিমল ওরাওঁ একাই সামলাচ্ছেন। তিনি বলেন, একার পক্ষে বিদ্যালয় সামলাতে খুবই সমস্যা হচ্ছে। বিদ্যালয়ের যাবতীয় কাজ আমাকেই করতে হচ্ছে। সম্প্রতি শিক্ষক নিয়োগের তালিকায়ও এই বিদ্যালয়ে কোনও শিক্ষক আসেনি।

এবিষয়ে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান লৈখ্যমোহন রায় জানান, ভ্যাকেন্সি লিস্টের তালিকায় ওই বিদ্যালয়টির নাম ছিল। কিন্তু কোনও শিক্ষকই ওই বিদ্যালয়ে যেতে রাজি হয়নি। বিদ্যালয়ের পঠন-পাঠন স্বাভাবিক রাখতে আপাতত অন্য কোনও শিক্ষককে ওই বিদ্যালয়ে দেওয়া হবে। স্থায়ীভাবে শিক্ষক যাতে ওই বিদ্যালয়ে দেওয়া যায় সেই চেষ্টা করা হচ্ছে।

Releated Posts

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় আরও বড় ভূমিকা নিচ্ছে ব্রিকস

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উদীয়মান অর্থনীতিগুলির ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে ব্রিকস আরও গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Sep 8, 2026

সরকারি নির্দেশ জারি না হওয়া পর্যন্ত অনশন চলবে, জানালেন জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নরা

শ্রীনগর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): মাসিক স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নদের অনশন মঙ্গলবার দ্বিতীয় দিনে পড়ল। বিক্ষোভকারী ইন্টার্নরা…

ByByNews Desk Sep 8, 2026

আগামী মে-জুনে দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের ট্রায়াল শুরু: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের ট্রায়াল আগামী বছরের মে-জুন নাগাদ শুরু হতে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top