News Flash

  • Home
  • দিনের খবর
  • প্রধানমন্ত্রী মোদী কখনও জাতিগত জনগণনা হতে দেবেন না, যেহেতু তিনি ওবিসি নন : রাহুল গান্ধী
Image

প্রধানমন্ত্রী মোদী কখনও জাতিগত জনগণনা হতে দেবেন না, যেহেতু তিনি ওবিসি নন : রাহুল গান্ধী

নয়াদিল্লি, ৮ ফেব্রুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রী মোদী কখনও জাতিগত জনগণনা হতে দেবেন না, যেহেতু তিনি ওবিসি সম্প্রদায়ে জন্মগ্রহণ করেননি। জোর দিয়ে বললেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। বৃহস্পতিবার ওডিশার ঝারসুগুড়ায় কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা চলাকালীন রাহুল গান্ধী বলেছেন, “প্রধানমন্ত্রী মোদী ওবিসি ক্যাটাগরিতে জন্মগ্রহণ করেননি। তিনি গুজরাটে তেলি জাতিতে জন্মগ্রহণ করেন। ২০০০ সালে বিজেপি এই সম্প্রদায়কে ওবিসি ট্যাগ দিয়েছিল। তিনি সাধারণ জাতিতে জন্মগ্রহণ করেছিলেন, তিনি নিজের সারা জীবনে জাতিগত জনগণনা হতে দেবেন না, কারণ তিনি ওবিসিতে জন্মগ্রহণ করেননি, তিনি সাধারণ জাতিতে জন্মগ্রহণ করেছিলেন।”

দেশের বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক বলেও মন্তব্য করেছেন রাহুল গান্ধী। তাঁর কথায়, “দেশে এখন ভয়াবহ সামাজিক অবিচার চলছে। আপনারা জিএসটি প্রদান করেন এবং আদানির মতো লোকেরা তা উপভোগ করেন। কারণ আদানি খনি কেনে, রাস্তা ও সেতুর জন্য টেন্ডার নেয় এবং মিডিয়া নিয়ন্ত্রণ করে। তখন একই মিডিয়া আমাদের প্রশ্ন করে, কেন আপনারা জাতিগত জনগণনার কথা বলছেন?”

Releated Posts

নিজের পছন্দের নিরাপত্তারক্ষী পাওয়া সম্ভব নয়: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহারের অভিযোগ খারিজ করে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু…

ByByNews Desk Jun 18, 2026

অনুপ্রবেশ রোধে সাফল্যের জন্য শুভেন্দু অধিকারী সরকারকে প্রশংসা রাজ্যপালের

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস (আর.এন. রবি হিসেবে উল্লিখিত) বৃহস্পতিবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

সমস্তিপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৩, আহত ৮

পাটনা, ১৮ জুন (আইএএনএস): বিহারের সমস্তিপুর জেলায় বৃহস্পতিবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং অন্তত আটজন…

ByByNews Desk Jun 18, 2026

কেরলে আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের তদন্তে তৎপর ইডি, হাসপাতাল-সহ একাধিক স্থানে তল্লাশি

কোচি, ১৮ জুন (আইএএনএস): কেরলকে কেন্দ্র করে পরিচালিত আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের অভিযোগে তদন্ত আরও জোরদার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top