News Flash

  • Home
  • দেশ
  • আইসিসি র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল বুমরাহ-এর
Image

আইসিসি র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল বুমরাহ-এর

দুবাই, ৭ ফেব্রুয়ারি (হি.স.): ভারতের ১ নম্বর পেসার যশপ্রীত বুমরাহ টেস্ট র‍্যাঙ্কিংয়ে ১ নম্বর স্থান দখল করলেন। বিশাখাপত্তনমে বুমরাহর দুরন্ত পারফরম্যান্স তাঁকে নিয়ে গেল আইসিসি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে। ভারতীয় পেসারদের মধ্যে বুমরাহই প্রথম যিনি আইসিসি র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে পৌঁছলেন। এর আগে কোনও ভারতীয় পেস বোলার এমন নজির গড়তে পারেননি।

সতীর্থ রবিচন্দ্রন অশ্বিনকে সরিয়ে টেস্টে বুমরাহই এখন একনম্বর বোলার। গত বছরের মার্চ থেকে অশ্বিন একনম্বরে ছিলেন। অশ্বিন নেমে গেছেন তিন নম্বরে। দুনম্বরে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ও হ্যাজলউড রয়েছেন যথাক্রমে চতুর্থ ও পঞ্চম নম্বরে।

Releated Posts

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top