News Flash

  • Home
  • দিনের খবর
  • ব্রিটেনের রাজা ক্যানসারে আক্রান্ত, তৃতীয় চার্লসের দ্রুত সুস্থতা কামনা প্রধানমন্ত্রী মোদীর
Image

ব্রিটেনের রাজা ক্যানসারে আক্রান্ত, তৃতীয় চার্লসের দ্রুত সুস্থতা কামনা প্রধানমন্ত্রী মোদীর

নয়াদিল্লি, ৬ ফেব্রুয়ারি (হি.স.): ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ক্যানসারে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে বাকিংহাম প্যালেস। তবে তিনি ঠিক কোন ধরনের ক্যানসারে আক্রান্ত হয়েছেন, তা প্রকাশ করা হয়নি। ব্রিটেনের রাজার অসুস্থতার খবর পেয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী নিজের মনের কথা তুলে ধরে জানান, “রাজা তৃতীয় চার্লসের দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করছি।”

প্রোস্টেট বেড়ে যাওয়ায় চিকিৎসা নেওয়ার জন্য জানুয়ারির শেষে চার্লস যখন হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তখনই তার ক্যানসার ধরা পড়ে। তবে তিনি প্রোস্টেটের ক্যানসারে আক্রান্ত নন। সোমবার থেকেই রাজা তৃতীয় চার্লসের চিকিৎসা শুরু হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তিনি সব ধরনের পাবলিক ইভেন্টে অংশ নেওয়া থেকে বিরত থাকবেন। তৃতীয় চার্লসের জায়গায় এখন রাজ দায়িত্ব পালন করবেন রাজ পরিবারের জ্যেষ্ঠ সদস্যরা। তবে রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি সাংবিধানিক দায়িত্ব চালিয়ে যাবেন এবং নথিপত্রে সই করা অথবা ব্যক্তিগত সাক্ষাতের বিষয়গুলিও যথারীতি চলবে।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top