লিভারপুল, ৫ ফেব্রুয়ারি (হি.স.): এমিরেটস স্টেডিয়ামে রবিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে লিভারপুলের বিরুদ্ধে ৩-১ গোলে জিতেছে মিকেল আর্তেতার দল আর্সেনাল। শিরোপা লড়াইয়ে ছিল দুটি দলই। সেই লড়াইয়ে ৩-১ গোলের জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে ব্যবধান কমাল আর্সোনাল। আর্সোনাল ত্রয়োদশ মিনিটে বুকায়ো সাকার গোলে এগিয়ে যায়। এরপর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে স্বাগতিকদের ম্যাচে ফেরায় আত্মঘাতী গোল। এরপর গাব্রিয়েল মার্তিনেল্লির গোলে এগিয়ে যায় আর্সেনাল। ম্যাচের যোগ করা সময়ে আর্সোনালের হয়ে ব্যবধান বাড়ান লেয়ান্দ্রো ট্রোসার্ড। ২৩ ম্যাচে লিভারপুলের এটি দ্বিতীয় হার। এরপরও তারা শীর্ষেই রইল। তাদের পয়েন্ট ৫১। আর সমান ম্যাচে ১৫ জয় ও চারটি ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এল আর্সেনাল। আর এই দুই দলকেই পেছনে ফেলার সুযোগ আছে ম্যানচেস্টার সিটির সামনে। ২১ ম্যাচে শিরোপাধারীদের পয়েন্ট ৪৬।

লিভারপুলের সঙ্গে ব্যবধান কমাল মিকেল আর্তেতার দল, তবুও শীর্ষে লিভারপুল
Releated Posts
গুনায় ব্যাডমিন্টন অ্যাকাডেমির উদ্বোধন, ৪৩ কোটি টাকার কুনো নদী পুনরুজ্জীবন প্রকল্পের সূচনা করলেন সিন্ধিয়া
গুনা, ২৮ জুন (আইএএনএস): কেন্দ্রীয় যোগাযোগ এবং উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মধ্যপ্রদেশের গুনায় ‘জিতো ব্যাডমিন্টন অ্যাকাডেমি’-র উদ্বোধন করলেন।…
ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র দলগত চ্যাম্পিয়নশিপ: কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ভারত
ইয়াতসুশিরো (জাপান), ২৭ জুন (আইএএনএস): ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপে দুরন্ত পারফরম্যান্স করে গ্রুপ সি-র প্রথম ম্যাচে…
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ
শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…


















