News Flash

  • Home
  • দেশ
  • ভয়াবহ দাবানলে চিলিতে মৃত্যু বেড়ে ৯৯, ভস্মীভূত ১ হাজারেরও বেশি বাড়ি
Image

ভয়াবহ দাবানলে চিলিতে মৃত্যু বেড়ে ৯৯, ভস্মীভূত ১ হাজারেরও বেশি বাড়ি

সান্তিয়াগো, ৫ ফেব্রুয়ারি (হি.স.): বিধ্বংসী দাবানলে জ্বলছে চিলি, মধ্য চিলির শান্ত সৈকত শহর ভিনিয়া দেল মার। এখানকার বিখ্যাত মিউজিক ফেস্টিভ্যালের সময় ছাড়াও সারা বছরই পর্যটকের আনাগোনা লেগে থাকে। সম্প্রতি চিলির সেই শান্ত শহর জ্বলছে দাবানলে। চিলিতে ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৯। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। ধ্বংস হয়েছে প্রায় ১ হাজারেরও বেশি বাড়ি। বিগত বেশ কয়েকদিন ধরে জ্বলে ওঠা এই দাবানল বেশি হওয়ার কারণে জারি করা হয়েছে এমার্জেন্সী।

উপদ্রুত এলাকা থেকে সরানো হয়েছে মানুষজনকে। প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিকের পক্ষ থেকে সোমবার এবং মঙ্গলবার জাতীয় শোক দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভয়াবহ আগুনের সঙ্গে ঝুঝতে সেনা পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে চিলির সরকারের তরফে। ২০২৩ সালে একইরকম ভাবে ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছিল চিলিতে। সেসময় অগ্নিকান্ডের জেরে প্রাণ হারিয়েছিলেন ২২ জন মানুষ। ধ্বংসপ্রাপ্ত হয়েছিল ৪ লক্ষ হেক্টর জমি। গত ২-দিন ধরে দাবানল ছড়িয়েছে মধ্য চিলির ভালপারাইসো এলাকায়। সেই আগুন সর্বগ্রাসীর মতো ছড়িয়ে পড়ছে আশপাশের শহরগুলিতে। ইতিমধ্যে পুড়ে মৃত্যু হয়েছে ৯৯ জনের।

Releated Posts

বহু কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম ক্রয় দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন ডিজিএইচএস প্রধান ডা. বৎসলা আগরওয়াল

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): ওষুধ, অস্ত্রোপচার-সংক্রান্ত সামগ্রী এবং চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় বহু কোটি টাকার অনিয়মের অভিযোগে দিল্লি সরকারের…

ByByNews Desk Jun 28, 2026

মমতা-অনুগত তৃণমূল গোষ্ঠীর চার থানায় অভিযোগ, পাল্টা ইসির সিদ্ধান্তের অপেক্ষায় বিদ্রোহীরা

কলকাতা, ২৮ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি…

ByByNews Desk Jun 28, 2026

গাজা ইস্যুতে সনিয়া গান্ধীর সমালোচনার জবাবে এনডিএ: ‘ওঁর কাছ থেকে শংসাপত্রের প্রয়োজন নেই’

নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): গাজা সংঘাত নিয়ে কেন্দ্রের অবস্থানকে প্রশ্ন তুলে কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সনিয়া গান্ধীর মন্তব্যের…

ByByNews Desk Jun 27, 2026

প্রধানমন্ত্রীর দূরদর্শিতার ফলেই উত্তরপ্রদেশে মোবাইল উৎপাদনে বিপ্লব: যোগী আদিত্যনাথ

গৌতম বুদ্ধ নগর, ২৭ জুন (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শনিবার বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বের ফলেই…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top