News Flash

Image

মন্ডল সভাপতির বাড়িতে চোরের হানা

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৪ ফেব্রুয়ারি: চড়িলাম বিজেপি -র মন্ডল সভাপতির বাড়িতে হানা দিয়ে দুঃসাহসিক চুরিকান্ড সংগঠিত করল চোর। ঘটনাটি ঘটেছে শনিবার গভীররাতে বিশালগড় থানাধীন মধ্য ব্রজপুর এলাকায় চড়িলাম মন্ডল সভাপতি রাজকুমার দেবনাথের বাড়িতে। তিনি তার মাকে নিয়ে হাসপাতালে রয়েছেন কিছুদিন যাবত। সেই সুযোগকেই কাজে লাগিয়ে নগদ অর্থ সহ স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে চোরের দল।

রবিবার সকালে এই ঘটনাটি প্রত্যক্ষ করেছেন এলাকাবাসীরা।
খবর পেয়ে হাসপাতাল থেকে বাড়িতে ছুটে যান মন্ডল সভাপতি। বাড়িতে গিয়ে তিনি দেখতে পান ঘরের যাবতীয় আসবাবপত্র লন্ডভন্ড করে স্বর্ণালঙ্কার, নগদ অর্থ আরো মূল্যবান বিভিন্ন সামগ্রী নিয়ে গেছে চোরের দল। ঘটনার খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top