News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিয়োগের দাবীতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ ফায়ারম্যান ও ড্রাইভার পদের চাকুরিপ্রত্যাশীরা
Image

নিয়োগের দাবীতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ ফায়ারম্যান ও ড্রাইভার পদের চাকুরিপ্রত্যাশীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ফেব্রুয়ারি : ফের নিয়োগের দাবীতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন ফায়ারম্যান ও ড্রাইভার পদের চাকুরিপ্রত্যাশীরা। ২০২২ সালে ফায়ারম্যান পদে ৩০৪ টি এবং ড্রাইভার পদে ২৫ টি শূন্যপদের জন্য শারীরিক ও লিখিত পরীক্ষা নেওয়া হয়েছিল। সেই অনুযায়ী শারীরিক পরীক্ষার ফলাফল প্রকাশ হলেও এখনো লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়নি। পাশাপাশি তাদের নিয়োগের জন্যও কোনো ব্যবস্থা গ্রহণ করছে না সংশ্লিষ্ট দপ্তর। বারবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করলেও তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে ব্যর্থ হচ্ছেন।

রবিবার ফের ত্রিপুরা ফায়ার অ্যান্ড ইমারজেন্সি সার্ভিসে ফায়ারম্যান ও ড্রাইভারের শূন্যপদ অবিলম্বে পুরণ করার দাবীতে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে জড়ো হয়েছেন চাকুরিপ্রার্থীরা। যদিও তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেনি। তাদের সেখান থেকে সরিয়ে দিয়েছেন দ্বায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মীরা। তবে প্রায় দেড় বছর সময়েও শূন্যপদ পূরণ না করায় চাকুরিপ্রত্যাশীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top