News Flash

Image

আগামীকাল ৫ ফেব্রুয়ারি থেকে অসম বিধানসভায় বাজেট অধিবেশন

গুয়াহাটি, ৪ ফেব্রুয়ারি (হি.স.) : আগামীকাল ৫ ফেব্রুয়ারি থেকে অসম বিধানসভায় বাজেট অধিবশন শুরু হবে। চলবে ২৮ ফেব্ৰুয়ারি পর্যন্ত। রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়ার ভাষণের মাধ্যমে শুরু হবে বাজেট অধিবশন।

বিধানসভা সচিবালয় সূত্রে জানা গেছে, ১২ ফেব্ৰুয়ারি অসমের ২০২৪-২৫ অর্থবৰ্ষের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী অজন্তা নেওগ। আরও জানা গেছে, অধিবেশনে বেশ কয়েকটি বিল পেশ করবে সরকার।

এদিকে বাজেট অধিবেশনকে কেন্দ্র করে শাসক এবং বিরোধী, উভয় পক্ষ পুরো প্ৰস্তুতি নিয়েছেন বলে জানা গেছে। বিরোধী কংগ্ৰেস, এআইইউডিএফ, বিপিএফ, সিপিআই(এম) দল এবং নির্দলীয় বিধায়করা বিভিন্ন বিষয়ে শাসকী পক্ষকে চেপে ধরতে রণকৌশল স্থির করে ফেলেছেন।

জানা গেছে, বাজেট অধিবেশনের আগে আজ রাতে বিরোধী কংগ্ৰেস কোমর কষে প্ৰস্তুতি চালিয়েছে। এ খবর লেখা পর্যন্ত কংগ্ৰেসের পরিষদীয় দলের বৈঠক চলছে। বৈঠকে কংগ্ৰেসের সব বিধায়ক রয়েছেন। বিরোধী দলনেতা দেবব্ৰত শইকিয়া বৈঠকে পৌরোহিত্য করছেন।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top