News Flash

  • Home
  • দিনের খবর
  • মালদহে চলন্ত ট্রেনের চাকায় আগুন ও ধোঁয়া! আতঙ্ক কুলিক এক্সপ্রেসের যাত্রীদের মধ্যে
Image

মালদহে চলন্ত ট্রেনের চাকায় আগুন ও ধোঁয়া! আতঙ্ক কুলিক এক্সপ্রেসের যাত্রীদের মধ্যে

মালদহ, ৩ ফেব্রুয়ারি (হি.স.): মালদহে আগুন লাগল চলন্ত কুলিক এক্সপ্রেসে। রাধিকাপুর থেকে কলকাতা যাচ্ছিল কুলিক এক্সপ্রেস। শনিবার সকাল সাড়ে ৯টা নাগাদ খালতিপুর স্টেশন ছাড়ার পর ওই ট্রেনের চাকায় ধোঁয়া দেখা যায়। তাতে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।

ডাউন ১৩০৫৪ কুলিক এক্সপ্রেসের চাকায় আগুন লাগার খবর পেয়ে তৎপর হয়ে পড়ে রেল কর্তৃপক্ষ। ধোঁয়া দেখতে পেয়ে তড়িঘড়ি থামিয়ে দেওয়া হয় ট্রেনটি। জানা যাচ্ছে, মালদহ ডিভিশনের খালতিপুর চামাগ্রাম স্টেশনের কাছে একটি সাধারণ কোচের ‘ব্রেক বাইন্ডিং’-এ আগুন লেগেছিল। ট্রেনটি যখন খালতিপুর স্টেশন সংলগ্ন জায়গায়, তখন ধোঁয়া দেখা যায়। সকাল ৯টা ৩১ মিনিট নাগাদ ট্রেনটি দাঁড়িয়ে যায়। শুরু হয় আগুন নেভানোর তোড়জোড়। ট্রেন থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। সমস্ত পরীক্ষা-নিরীক্ষার পরে ১০টা ১৪ মিনিট নাগাদ ট্রেনটি পুনরায় যাত্রা শুরু করে।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top