News Flash

  • Home
  • দেশ
  • প্রথম দিনেই ফাঁস মাধ্যমিকের প্রশ্নপত্র
Image

প্রথম দিনেই ফাঁস মাধ্যমিকের প্রশ্নপত্র

কলকাতা, ২ ফেব্রুয়ারি (হি. স.) : পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ফাঁস মাধ্যমিকের প্রথম ভাষা তথা বাংলার প্রশ্নপত্র । মধ্যশিক্ষা পর্ষদের কাছে খবর যেতেই তৎপর হয় পর্ষদ। পরীক্ষা শেষ হওয়ার আগেই অভিযুক্তদের খুঁজে বের করা হয়েছে বলে পর্ষদ সূত্রের খবর।

কাদের মাধ্যমে ওই প্রশ্ন সামনে এসেছে, তা খতিয়ে দেখতে গিয়ে ২ জন পরীক্ষার্থীকে চিহ্নিত করেছে পর্ষদ। তাঁদের পরীক্ষা বাতিল হতে পারে, এমন চিন্তাভাবনাও করছেন পর্ষদের আধিকারিকরা।

পরীক্ষা শেষ হওয়ার পর দেখা গিয়েছে, আসল প্রশ্নপত্র ও ভাইরাল প্রশ্নপত্রের ছবি হুবহু একই। জানা গিয়েছে, ওই প্রশ্নপত্রে ছিল কিউ আর কোড। সেই কোড দেখেই পরীক্ষার্থীদের চিহ্নিত করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে যে ছবি ভাইরাল হয়েছে, সেটি প্রশ্নপত্রের দ্বিতীয় পাতার ছবি। সেখানে ১.১৩ থেকে শুরু করে ২.১.২ পর্যন্ত প্রশ্নগুলি দেখা যাচ্ছে। পরীক্ষা চলাকালীন এই প্রশ্নগুলি খতিয়ে দেখে পর্ষদ। আর পরীক্ষা শেষে পরীক্ষার্থীরাই স্বীকার করে নেন ভাইরাল হওয়া প্রশ্নপত্রে যে সব প্রশ্ন ছিল, সেগুলিই এসেছিল পরীক্ষায়।

Releated Posts

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026

যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top