News Flash

  • Home
  • দিনের খবর
  • উত্তরাখণ্ডে খুব শীঘ্রই ইউসিসি চালু হবে : পুষ্কর সিং ধামি
Image

উত্তরাখণ্ডে খুব শীঘ্রই ইউসিসি চালু হবে : পুষ্কর সিং ধামি

দেহরাদূন, ৩১ জানুয়ারি (হি.স.) : উত্তরাখণ্ডে শীঘ্রই অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) চালু হবে, বুধবার একথা জানান উত্তরখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি এদিন জানান, অভিন্ন দেওয়ানি বিধি চালুর ক্ষেত্রে উত্তরাখণ্ডই দেশের মধ্যে প্রথম রাজ্য হিসেবে বিবেচিত হবে।
মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বুধবার জানান, উত্তরাখণ্ড সরকার লোকসভা নির্বাচনের আগে রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু করার প্রস্তুতি শুরু করেছে। তিনি আরও জানিয়েছেন, এ জন্য ৩ ফেব্রুয়ারি মন্ত্রিসভার বৈঠকও ডাকা হয়েছে। ধামি আরও বলেন, অভিন্ন দেওয়ানি বিধির জন্য গঠিত কমিটি আগামী ২ ফেব্রুয়ারি সরকারের কাছে প্রতিবেদন জমা দেবে। এই আইনের কারণে ৩ ফেব্রুয়ারী মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছে। এই বৈঠকে ইউসিসি-এর খসড়া অনুমোদনের পাশাপাশি আলোচনা করা হবে। ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া বিশেষ অধিবেশনে ইউসিসি বিল পাস করে রাজ্যে কার্যকর করার জন্য কাজ শুরু করবে।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top