রায়গঞ্জ, ৩১ জানুয়ারি (হি. স.) : উত্তর দিনাজপুরের রায়গঞ্জে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল গৃহবধূর। বুধবার সকালে দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত গৃহবধূর নাম তারা রায় (৩২)। বাড়ি রায়গঞ্জের গণেশপুরে। পরিবারের দাবি, গত বৃহস্পতিবার নিজের বাপের বাড়ি কালিয়াগঞ্জের বামুনগ্রামে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয় ওই গৃহবধূ। তাঁকে উদ্ধার করে প্রথমে কালিয়াগঞ্জ হাসপাতালে পরে চিকিৎসকদের পরামর্শে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার গভীর রাতে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। বুধবার সকালে দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

রায়গঞ্জে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু গৃহবধূর
Tags:
Releated Posts
অনুপ্রবেশকারীদের ভোটব্যাঙ্ক বানিয়ে রাজনীতি টিকিয়ে রেখেছে কংগ্রেস ও উদ্ধব ঠাকরে: অমিত শাহ
কলহাপুর, ২০ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ শনিবার কংগ্রেস ও শিবসেনা (ইউবিটি)-প্রধান উদ্ধব…
থারুরের মন্তব্যকে হাতিয়ার করে রাহুল গান্ধীকে কটাক্ষ বিজেপির, ‘জন্মদিনের উপহার নয়, ভেঙে দিলেন প্রচার’
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা শশী থারুরের সাম্প্রতিক মন্তব্যকে সামনে রেখে শনিবার রাহুল গান্ধী এবং কংগ্রেসকে নিশানা…
কোচিং সেন্টারে গুলি চালানোর মামলায় খান স্যারকে গ্রেফতারিতে স্থগিতাদেশ, অন্তর্বর্তী স্বস্তি দিল পাটনা আদালত
পাটনা, ২০ জুন (আইএএনএস): কোচিং প্রতিষ্ঠানকে ঘিরে গুলি চালানোর ঘটনায় দায়ের হওয়া মামলায় জনপ্রিয় শিক্ষক ও ইউটিউবার ফয়সাল…
২২-২৩ জুন ভারতে ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক, সভাপতিত্ব করবেন অজিত ডোভাল
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ব্রিকসের চেয়ারম্যান হিসেবে ভারত আগামী ২২ ও ২৩ জুন ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের…


















