News Flash

  • Home
  • ত্রিপুরা
  • টিএসআর অষ্টম ব্যাটেলিয়ানের আওতায় স্বাস্থ্য শিবির আয়োজিত
Image

টিএসআর অষ্টম ব্যাটেলিয়ানের আওতায় স্বাস্থ্য শিবির আয়োজিত

নিজস্ব প্রতিনিধি, লংতরাইভ্যালী, ৩১ জানুয়ারি: প্রয়াস ও সিভিক অ্যাকশন প্রোগ্রামের আওতায় এক স্বাস্থ্য  শিবিরের আয়োজন করেছে অষ্টম ব্যাটেলিয়ান টিএসআর। লংতরাইভ্যালী মহকুমার অন্তর্গত ছামনু লবনছড়া ভিলেজের লালডিঙ্গা পাড়ায় এই শিবিরের আয়োজন করা হয়।

 লালডিঙ্গা, তুইচন্দ্রপাড়া সহ বিভিন্ন পাড়া  থেকে  ৩০০ পরিবারের শিবির অংশগ্রহণ করে। তাদের মধ্যে  ৯৮ জন বিভিন্ন রোগের চিকিৎসা পরিষেবা নেন। ঔষধপত্রের পাশাপাশি গ্রামবাসীদের  মধ্যে  মশারি,  বিছানা চাদর, খেলার সামগ্রী বিতরণ করা হয়।

তাছারা ৭৫ জন ছাত্রছাত্রীদের মধ্যে কলম ও খাতা বিতরণ করা হয়। প্রয়াস মিটিংয়ে গ্রামবাসীদের নিয়ে স্বাস্থ্য, পানীয়জল সংরক্ষণ,  শিশুশিক্ষা ও  মারন ড্রাগসের নেশা থেকে  যুবকযুবতিদের দূরে রাখার বিষয়ে সচেতনতামুলক আলোচনা করা হয়।

আজকের অনুষ্ঠানে কমান্ডেন্ট অমরজিৎ দেববর্মা ছাড়াও  অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট অমৃত দেববর্মা, অষ্টম ব্যাটেলিয়ান টিএসআরের অন্যান্য আধিকারিক সহ গ্রামবাসীরা উপস্থিত ছিলেন।

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top